বিনোদন

কঙ্গনাকে এড়িয়ে গেলেন জয়া?

  • 8:18 am - November 11, 2022

অমিতাভ বচ্চন পত্নী জয়া বচ্চন বলিউড তারকা কঙ্গনাকে এড়িয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জয়া কী আসলেই কঙ্গনাকে এড়িয়ে গেছেন? নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে- এই নিয়ে এখন চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকালে বলিউড পাড়া উত্তাল হয়েছিল মাদক মামলা এবং নেপোটিজম বিতর্কে। সেই সময়েই জয়া বচ্চনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন কঙ্গনা। কেউ কেউ এই ঘটনারও যোগসূত্র টেনে আনছেন।

আজ (১১ নভেম্বর) মুক্তি পাচ্ছে সূরজ বরজাতিয়া পরিচালিত ছবি ‘উঁচাই’। এর দিন দুই আগে, গত বুধবার মুম্বাইয়ে এই ছবির এক বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল।

এ প্রিমিয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় তারকারা। জানা গেছে, এ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন উপস্থিত না থাকতে পারলেও তার স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন হাজির হয়েছিলেন।

সেই সঙ্গে কঙ্গনা রানাউত, রানি মুখোপাধ্যায়, নীনা গুপ্তা, টাইইগার শ্রফ, অক্ষয় কুমার, সালমান খানের মতো তারকারাও হাজির ছিলেন। আর সেখানেই এক ‘অপ্রস্তুত’ মুহূর্তের ভিডিও হয়েছে ভাইরাল। যা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা।

এই বিশেষ প্রিমিয়ারের রেড কার্পেটের একাধিক ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সব তারকাকেই পাপারাৎজিদের জন্য পোজ দিতে দেখা হয়েছে। কিন্তু এইসবের মধ্যে ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিও।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে পাপারাৎজিদের পোজ দিয়ে, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় কঙ্গনা রানাউতকে একেবারে এড়িয়ে গেলেন জয়া বচ্চন। এই মুহূর্তই চোখে পড়েছে সকলের। ভাইরাল ওই ভিডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে রেড কার্পেটে হাসতে হাসতে জয়া বচ্চনকে অভিবাদন জানালেন কঙ্গনা।

কিন্তু বাকি সকলকেই পাল্টা অভিবাদন জানাতে জানাতে জয়া বচ্চন সামনে এলেও কঙ্গনাকে একেবারেই এড়িয়ে গেলেন তিনি। কোনো উত্তরই দিলেন না। এরপরই তাকে ঘুরে অনুপম খেরের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

জয়ার এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেরই মতে জয়া বচ্চন যা করেছেন তা ঠিকই করেছেন, কঙ্গনা এমন প্রতিক্রিয়া পাওয়ার রাস্তা নিজেই নাকি নিজের জন্য তৈরি করেছেন।

এই ঘটনায় জয়া কঙ্গনার ভক্ত অনুরাগীরা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। জয়ার অনুসারীরা বলছেন, তিনি এটি ঠিকই করেছেন। অন্যদিকে কঙ্গনা ভক্তরা বলছেন, জয়ার কাছ থেকে এমন আচরণ আমরা আশা করিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au