বিনোদন

আমার ও বুবলীর সন্তান শেহজাদ খান : শাকিব খান

  • 5:50 pm - September 30, 2022

নিজের দ্বিতীয় সন্তানকে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান। সেই সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিচয়ও প্রকাশ্যে আনলেন তিনি। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে বিয়ে করেছেন শাকিব খান। তাদের আড়াই বছর বয়সি ছেলেসন্তান রয়েছে। তার নাম শেহজাদ খান বীর।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটিই জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কয়েক মিনিট আগেই বুবলী নিজের ভেরিফায়েট ফেসবুক পেজে একই ধরনের স্ট্যাটাস দিয়ে শাকিবকে বিয়ের কথা জানান।

শাকিবের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—
‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব পোস্টের সঙ্গে সন্তানের একটি ছবিও দিয়েছেন। এতে দেখা যাচ্ছে— আদুরে শেহজাদকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন ঢালিউড নায়ক। শাকিবের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। মাত্র ৫৪ মিনিটে ১ লাখ ১৯ হাজার লাইক পড়েছে। শেয়ার হয়েছে ৭ হাজার তিনশর বেশি।

তবে শাকিব মন্তব্যের ঘর ফেসবুক ব্যবহারকারীদের জন্য সীমিত করে দিয়েছেন। এ কারণে কমেন্টে দেখা যাচ্ছে না। এর আগে বুবলী নিজের ফেসবুক পোস্টে জানান, শাকিব তাকে বিয়ে করেছেন। তাদের সন্তান রয়েছে।

দুদিন আগে অপু-শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বেবিবাম্পের ছবি ফেসবুকে দিয়ে আলোচনার জন্ম দেন বুবলী। ওই দিনই বুবলী সাংবাদিকদের জানান, একটা কিছু ঘটেছে, যেটি শিগগিরই খোলাসা করবেন তিনি। বুবলী এও জানান, তিনি মুসলিম, তাদের মধ্যে যা হয়েছে শালিনভাবে হয়েছে।

এর পরই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী-শাকিব সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় শুরু হয়। আজ দুজনেই বিষয়টি সবার কাছে পরিষ্কার করলেন। শাকিব খান এর আগে ২০০৮ সালে নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে আব্রাম খান জয়।

ছেলের প্রথম জন্মদিনের কিছু দিন আগে অপু টেলিভিশন লাইভে গিয়ে নিজের ও শাকিবের বিয়ের কথা প্রকাশ্যে আনেন। এ নিয়ে অপু ও শাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে ভেঙে যায় শাকিব-অপুর সংসার। অপু তখনই বুবলীর সঙ্গে যে শাকিবের ঘনিষ্ঠতা হয়েছে, সেই তথ্য প্রকাশ করেন। তবে বুবলী ও শাকিব বিষয়টি এতদিন স্বীকার করেননি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au