পরিবেশ

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর মানিকের মাংস ও চাল বিতরণ

  • 7:34 am - August 15, 2022
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর মানিকের মাংস ও চাল বিতরণ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাংস ও চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি অসহায় ও দারিদ্র্যদের মাঝে মাংস ও চাল বিতরণ করেন।

এসময় কাউন্সিলর মানিক বলেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে রয়েছে এবং আগামীর প্রজন্মের ও হৃদয়ে থাকবে।

তিনি বলেন, জাতীয় শোক দিবস বাঙালি জাতির একটি স্মরণীয় দিন। এদিনে জাতির জনককে আমাদের বেশি বেশি মনে পড়ে। ঘাতকরা বঙ্গবন্ধুর সপরিবারে সদস্যদের হত্যা করে। এই দিনটি বাঙালি জাতির জন্য কালো দিন।

তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই আগামীর স্বপ্ন বাস্তবায়ন। সেই স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

মানিক বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ শাহাদতবার্ষিকী পালিত হয়। প্রায় সকলেই জানেন এ দিনটি হলো বাংলাদেশের শোকের দিন। একটি কালো রাত।

আজ (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ শাহাদতবার্ষিকীতে এসে আমরা বলতে পারি ‘বিশ্ব ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনন্য নাম’। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না।

তিনি বলেন, ঘাতকেরা ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, ছেলে ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ১০ বছরের শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, কৃষকনেতা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বেবী সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আরিফ, আব্দুল নঈম খান রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাউন্সিলর মানিকের মাংস ও চাল বিতরণ

এ ঘটনায় বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিলও নিহত হন। ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজনও হতাহত হন।

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস আমাদের সেই ভয়াবহ দিনের কথা মনে করিয়ে দেয়।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পর দেশের উন্নয়নে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং বিভিন্ন সময় যেসব পরামর্শ ও নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন—তা বাংলাদেশ জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে এবং থাকবে।

তিনি বলেন, দেশের জন্য অবিরাম কাজ করে গিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যা আমাদের বার বার মনে করিয়ে দেয়। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় সমৃদ্ধ হয়ে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা আমাদের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au