বিনোদন

অক্টোবরে নতুন সিনেমা নিয়ে পর্দায় আসছেন মাহি

  • 7:32 am - August 04, 2022

চিত্রনায়িকা বিয়ে করেছেন মাস তিনেক আগে। আর সেটা প্রকাশ করেছেন কিছুদিন আগে। এটা পূর্ণিমার তৃতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ের ডিভোর্সের কথা অনেকেই জানতেন না। অনেকের মতো জানতেন না চিত্রনায়িকা মাহিয়া মাহিও। পূর্ণিমার নতুন বিয়ের খবরের পরই তার আগের স্বামীর ডিভোর্সের বিষয়টি অনেকের নজরে আসে। আর সেই ডিভোর্সে বেশ কষ্ট পেয়েছেন মাহি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেও পেজে একটি পোস্টও দিয়েছেন।

যার সারমর্ম, পূর্ণিমার বিচ্ছেদের ব্যথা সইতে পারছেন না তিনি। আর এতেই বেশ শোরগোল ওঠে নেট দুনিয়ায়। কারণ খোদ মাহিই প্রথম স্বামী অপুকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার রাকিব নামে একজনের সঙ্গে বিয়ের মালা বদল করেছেন। যিনি নিজেই ডিভোর্সের সঙ্গে পরিচিত, আর সেই কিনা আরেকজনের ডিভোর্সে কষ্ট পেয়েছেন, এমনটি জানিয়ে টিপ্পনী কাটতেও ছাড়েননি অনেকে। তবে মাহি এ নিয়ে আর কোনো কিছু বলেননি। যদিও তার কাছের মানুষরা মাহির বক্তব্যের একটি যুক্তি দাঁড় করিয়েছেন। তারা বলছেন, আসলে মাহি বুঝাতে চেয়েছেন নিজে ডিভোর্সের শিকার হয়েছেন, তাই অন্য কেউ একই ঘটনার শিকার হলে সেটা তাকে তো কষ্ট দেবেই!

এ বিচ্ছেদের খেলা নিয়ে আর মুখ না খুললেও মাহিকে দেখা গেছে ঈদের সিনেমার প্রচারে। একটি সিনেমা দেখতে স্বামীসহ প্রেক্ষাগৃহেও গিয়েছেন। প্রশংসা করেছেন সেই সিনেমার কলাকুশলীদের। তখন গণমাধ্যমের জিজ্ঞাসা ছিল, নিজের সিনেমা আসবে কবে? তাৎক্ষণিক জানাতে পারেননি মাহি। বলেছেন, সেটা নির্মাতা-প্রযোজকরা ভালো বলতে পারবেন। এবার জানা গেল সেই খবর। আগামী অক্টোবরেই আসছে এ নায়িকার নতুন সিনেমা।

‘যাও পাখি বলো তারে’ শিরোনামে মাহি অভিনীত একটি সিনেমা আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, গ্রামীণ প্রেমের গল্পের সিনেমা এটি। থাকছে প্রেম, বিরহ ও বিচ্ছেদের উপাদানও। সিনেমাটি নিয়ে মাহিও বেশ আশাবাদী বলে জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au