বিনোদন

রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুন, নিহত ১

  • 5:57 am - July 30, 2022

রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে সাড়ে ৪টার দিকে মুম্বাইতে এ আগুনের সূত্রপাত। এই ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর সংবাদ সংস্থা এএনআইর। কুপার হাসপাতালের বরাত দিয়ে এএনআই জানায়, মৃত অবস্থাতায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গিয়েছে। এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভাগ্যটা একেবারেই ভালো যাচ্ছে না রণবীর কাপুরের।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘শামশেরা’। এর মাঝেই দুর্ভাগ্য পিছু ছাড়ছে না রণবীরের আসন্ন ছবির, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন লাভ রঞ্জন। রণবীর অভিনীত একটি ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল ছবির শুটিং। আগুন লাগায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওতেও। অগ্নিকাণ্ডের সময় সেটে উপস্থিত ছিলেন না রণবীর এবং শ্রদ্ধা কাপুর।

আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে বাইরে বের হওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। দৌঁড়াদৌঁড়ি করে সেট ছেড়ে বের হন আতঙ্কিতরা। তবে কীভাবে শুটিং ফ্লোরে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে। এই প্রথমবার লাভ রঞ্জনের সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। শ্রদ্ধা কাপুরের সঙ্গে এবার জুটি বাঁধবেন তিনি। বহুদিন ধরে চলছে ছবির শুটিং।  সম্প্রতি ছবির শুটিংয়ে স্পেনেও গিয়েছিল গোটা টিম। নেটদুনিয়ায় তার কিছু ঝলক ভাইরালও হয়। শুক্রবার ছবির একটি গানের শুটিং হওয়ার কথা ছিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au