অর্থনীতি

মূল্যস্ফীতি আরও বাড়তে পারে

  • 5:42 am - July 24, 2022

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্বের অর্থনীতি আক্রান্ত। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য মূল্য বৃদ্ধি পাওয়ায় আগামীতে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের গত ছয় মাসে মূল্যস্ফীতির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯ শতাংশ, ফেব্রুয়ারিতে ৬ দশমিক ২ শতাংশ, মার্চে ৬ দশমিক ২ শতাংশ, এপ্রিলে ৬ দশমিক ৩ শতাংশ, মে মাসে ৭ দশমিক ৪ শতাংশ ও জুনে ৭ দশমিক ৫ শতাংশ। চলতি বছর ও ২০২৩ সালে বিশ্ববাজারে খাদ্যপণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি অব্যাহত থাকলে বাংলাদেশে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে।

এডিবি বলছে, বাংলাদেশ সরকারের প্রাক্কলন অনুসারে, সদ্যবিদায়ি অর্থবছরের ২০২১-২২ (৩০ জুন ২০২২ শেষ হয়েছে) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হয়েছে। এটি এডিবির ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এ প্রবৃদ্ধি অর্জনে শিল্প খাতের ১০ দশমিক ৪ শতাংশ এবং পরিষেবা খাতের ৬ দশমিক ৩ শতাংশ অবদান ছিল। তবে কৃষি উৎপাদন কমেছে ২ দশমিক ২ শতাংশ। গত অর্থবছরে রপ্তানি ও আমদানি প্রত্যাশার চেয়ে শক্তিশালী ছিল, যা প্রবৃদ্ধি অর্জনে চালিকাশক্তি হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের প্রতিফলন ঘটেছে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে। এক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড, বেসরকারি বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ভূমিকা রেখেছে।

বাংলাদেশকে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে অবশ্যই বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। এছাড়া শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল না থেকে রপ্তানি বহুমুখী করতে হবে। এডিবি বলছে, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটেও বাংলাদেশ উল্লেখযোগ্য জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাচ্ছে। মান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি নতুন চ্যালেঞ্জ বলে মনে করে এডিবি। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে গড়ে ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। এই উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। মূলত জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়ছে। এছাড়া বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অভ্যন্তরীণ বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au