ঘটনা প্রবাহ

অবুঝ শিশু সিনহার হার্টে ছিদ্র, সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

  • 3:45 pm - July 06, 2022

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ীঃ- অবুঝ শিশু সিনহা জন্মের পর থেকেই অসুস্থ্য । এখন তার বয়স ১১ মাস। বড় হতে হতে সে আরও অসুস্থ্য হয়ে পড়ে। এক সময় ধরা পড়ে, তার হার্টে ছিদ্র আছে। এর জন্যই অসুস্থ্য সিনহা।

চিকিৎসকরা জানিয়েছেন, মেডিসিন নয়, সুস্থ্য হতে সিনহার অপারেশন করতে হবে। যার জন্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে।

ইতিমধ্যেই সন্তানের জন্য মানুষের দ্বারে হাত পেতে বেশ কিছু টাকা খরচ করেছেন দরিদ্র মা । তার পক্ষে এই দুই বা আড়াই লাখ টাকা জোগাড় সম্ভব নয়, বরং দুঃস্বপ্ন। এমনিতেই ওষুধ কেনাসহ সিনহার চিকিৎসায় খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তার।

এ অবস্থায় সন্তানকে বাঁচাতে মা ফেন্সি আক্তার সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ফেন্সি আক্তার বলেন, সিনহা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা গ্রামের কৃষক সিরাজুল ইসলামের মেয়ে । প্রায় ১০ বছর পূর্বে বিয়ে হলেও এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম নেয়ার পরে পুনরায় তিনি আর একটি বিয়ে করেন ৷ বর্তমানে ২য় স্ত্রী’কে নিয়ে প্রথম স্ত্রী- সন্তানের কোন খোঁজ খবর না নিয়ে দীর্ঘদিন থেকে পলাতক ও গা ঢাকা দিয়েছে ৷ সে প্রথম স্ত্রী ফেন্সির নিকট থাকা অবস্থায় স্থানীয় কিছু দাদন ব্যবসায়ীর নিকট ধারদেনা ও ২য় বিয়ে করে প্রায় ১ বছর ধরে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত তার কোন খোঁজ খবর নাই । বর্তমানে মানুষের বাসায় কাজ করে ফেন্সি জীবন জীবিকা চালায় । এই টাকা দিয়ে তার নিজেরই চলতে কষ্ট হয়। এরপর শিশু বাচ্চার ঔষধ কেনা ও চিকিৎসার খরচ যোগান তার জন্য অনেক দুরুহ । এই পরিস্থিতিতে মেয়ের চিকিৎসার খরচ চালানো তার পক্ষে দুঃস্বপ্নের মতো।

তিনি জানান, জন্মের কিছুদিন পরই সিনহার জ্বর দেখা দেয়। তখন স্থানীয় শিশু চিকিৎসক ডা.আব্দুল মালেক (এমবিবিএস) এর ব্যবস্থাপত্রে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতেও ভালো না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

পরে পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগ বিভাগের কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট ডা.আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সিনহার হার্টে ছিদ্র আছে (Situs Solitus Levocardia- Two ASD’s flow was seen)। যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে।

ফেন্সি বলেন, ইতিমধ্যে এগার মাস শেষ হয়ে গেছে। এখন আমার মেয়েটিকে নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। আমার মেয়েটিকে বাঁচানোর জন্য সরকার ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। সবাই আমার মেয়েটিকে বাঁচানোর জন্য সাহায্য করবেন।

সহযোগিতা পাঠানোর জন্য-
হিসাবের নাম: মোছাঃ ফেন্সি আকতার (সিনহার মা), হিসাব নম্বর- ০১০০১৩৮৩২০৮৬৮, জনতা ব্যাংক, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা অথবা
নগদ একাউন্ট- ০১৭২৪-০৮৬৪২৩ ৷

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au