বিনোদন

মমতার সঙ্গে রথযাত্রায় নুসরাত

  • 3:33 pm - July 02, 2022

প্রতি বছরের মতো এবারও ধর্মের ভেদাভেদ ভুলে রথযাত্রায় সামিল হয়েছিলেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বছরখানেক আগে সিঁদুর পরে নিখিল জৈনকে (আগের স্বামী) পাশে নিয়ে রথ টেনে ছিলেন এই অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। মাঝে করোনার জন্য ভাঁটা পরেছিল উৎসবে। এবার তিনি সামিল হলেন কলকাতার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের (ইস্কন) রথযাত্রায়।

শুক্রবার দুপুরে রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জগন্নাথ দেবের পায়ে ফুল নিবেদন করেন মমতা। এ সময় তার সঙ্গেই ছিলেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান, অভিনেতা সোহম চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার বিনীতি গোয়েল প্রমুখ। তবে এবারের ইস্কনের রথযাত্রায় আকর্ষণ ছিলেন নুসরাত। কারণ সম্প্রতির প্রতীক হিসেবে নুসরাতকেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ইস্কন। স্বভাবতই মমতার পাশাপাশি নুসরাত, সোহমের মতো সেলিব্রিটিদের দেখতে উৎসুক মানুষ থেকে মিডিয়ার উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

করোনার কারণে গত দুই বছর রথযাত্রার অনুষ্ঠান হয়নি। ফলে এবার উৎসাহ, উদ্দীপনায় কোনো কমতি ছিল না। মমতা-নুসরাত-সোহমের দড়ি টানার পরেই শুরু হয় ইসকনের রথযাত্রা। রথযাত্রা শুরুর আগে যাবতীয় আচার-অনুষ্ঠানও পালন করেন মুখ্যমন্ত্রী। এরপর নারকেল ফাটান তারা প্রত্যেকেই। এর আগে গর্ভগৃহে গিয়েও আরতি করেন মমতা ও নুসরাত।

এদিকে পুরী এবং পশ্চিমবঙ্গের হুগলী জেলার মাহেশের রথেও ছিল জনসমুদ্র। পুরীতে এদিন সকাল থেকেই ঢল নামে ভক্তদের। প্রায় কয়েক লাখ ভক্তের সমাগম হয়েছে পুরীতে। অন্যদিকে ৬২৬ বছরে পা দিয়েছে মাহেশের রথ। সেখানেও ছিল লাখো ভক্তের ভিড়।

জগন্নাথ দেবকে একাই আরতি করেন নুসরাত। তার পর রথের রশিতে টানও দেন একা। ভগবানের আরতি করেন সোহমও। রথে টান দেওয়ার আগে দুজনে নারকেলও ফাটান। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে জমে উঠেছিল এই বিশেষ দিন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au