ঘটনা প্রবাহ

আশাশনিতে প্রেমের টানে ২দিনের ব্যবধানে পেমিক-পেমিকার আত্মহত্যা

  • 4:22 pm - June 28, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা  প্রতিনিধ: আশাশুনিতে অবৈধ সম্পর্কের ঘটনা জানাজানি হওয়ায় ছোট ভাইয়ের স্ত্রী জেসমিন আত্মহত্যার দু’দিনের পর তার ভাসুর আব্দুল্লাহ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে।

এলাকাবাসী ও তাদের পারিবারিক সূত্রে জানাগেছে, কচুয়া গ্রামের ওবায়দুল্লাহর স্ত্রী জেসমিনের সাথে তার ভাসুর আব্দুল্লাহর গোপন সম্পর্ক ছিল। গত ২৫ জুন (শনিবার) সকাল ১০ টার দিকে তাদের আপত্তিকর অবস্থার খবর পরিবারের সদস্যরা জানতে পারলে ওইদিন সকাল ১১টার দিকে জেসমিন বিষপান করে আত্মহত্যা করে। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পিত্রালয়ে নিয়ে দাফন করা হয়। পরিবারের সদস্যরা জানান, রবিবার দাফন অনুষ্ঠানে ওবায়দুল্লাহ, তার পিতা আঃ হামিদ ও মা যোগদেন। সেখানে যাওয়ার পর তাদেরকে আটকে রাখা হয়েছে এমন খবর কচুয়া পৌছলে আব্দুল্লাহ কচুয়া বিলে জনৈক লাল্টুর মৎস্য ঘেরের বাসায় গিয়ে বিষ পান করেন। লাল্টু ঘেরের আটন ঝাড়তে গিয়ে ঘেরের বাসায় আব্দুল্লাহকে ছটফট করতে দেখে দ্রুত তাদের বাড়িতে খবর দেন। তাদের বাড়ির লোকজন তাকে নিয়ে স্থানীয় ডাক্তারদের কাছে নিলে তারা সাতক্ষীরায় যাওয়ার কথা বলে। সোমবার (২৭জুন) বিকাল ৫টার দিকে সাতক্ষীরায় নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিয়াবুল ইসলাম, এএসআই হাবিবুর রহমান ঘটনাস্থানে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষপান করে আত্মহত্যা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট প্রাপ্তি শেষে বিস্তারিত বলা যাবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au