বিনোদন

সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগ, রেহাই পাচ্ছেন না রিয়া ও তার ভাই

  • 6:32 am - June 23, 2022

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় রেহাই পেলেন না রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। শাহরুখ খান-পুত্র আরিয়ান মামলায় এনসিবির মুখ পোড়ার পর সুশান্ত মাদক মামলা নিয়ে বেশ চাপে ছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা। তবে বুধবার মুম্বাইয়ের আদালতে এই মামলার যে ড্রাফট চার্জ পেশ করেছে এনসিবি সেখানে নাম রয়েছে রিয়া ও তার ভাই শৌভিকের। সরকারি আইনজীবী অতুল সরপান্ডে আদালতকে জানান, চার্জশিটে যে সকল (৩৩ জন) অভিযুক্তের নাম রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য তথ্য-প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নামে পুলিশে অভিযোগ দায়ের করে মৃত অভিনেতার পরিবার। রিয়ার বিরুদ্ধে আর্থিক তসরূপের তদন্ত শুরু করে স্থানীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির হাতে রিয়ার মাদকযোগ সংক্রান্ত তথ্য এলে স্বতঃপ্রণোদিত হয়ে এনসিবি এই মামলা হাতে তুলে নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার হাতে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তী। ২০২০ সালে ৭ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় একমাস জেলবন্দি থাকার পর ৫ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পান অভিনেত্রী।

সূত্রের খবর, এদিন মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালতে সরকারের পক্ষ থেকে রিয়া ও শৌভিকের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবন এবং সুশান্তের জন্য সংগ্রহ ও কেনার চার্জ গঠনের আবেদন জানিয়েছে। সরকারি আইনজীবীর কথায়, এদিন আদলতের সকল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা সম্ভব হয়নি কারণ বেশ কয়েকজন অভিযুক্ত অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন আদালতে।

সেই মামলার শুনানি নিষ্পত্তি না হলে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করবে না আদালত, জানান বিচারক ভিজি রঘুবংশী। আগামী ১২ জুলাই এই মামলার শুনানি হবে। বুধবার আদালতে হাজির ছিলেন শৌভিক-রিয়াসহ মামলার অপর অভিযুক্তরা। গত বছর মার্চ মাসে রিয়া, শৌভিক-সহ মোট ৩৩ জনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দাখিল করে এনসিবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au