খেলাধুলা

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফলাফল

  • 3:50 pm - June 22, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুধহাটা ইউনিয়নের বুধহাটা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালক ও শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে পৃথক পৃথক ফাইনাল ম্যাচ বালক এ বুধহাটা ইউনিয়নের বুধহাটা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বড়দল ইউনিয়নের জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপর ফাইনাল ম্যাচে শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালিকা একাদশ কাদাকাটি ইউনিয়নের জদুয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালিকা একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা পর্যায়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, জগদীশ চন্দ্র সানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মাহবুবুর রহমান।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম। বালক ও বালিকা একাদশের পৃথক পৃথক ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আকবার আলী, গিয়াস উদ্দিন, ফারুক হোসেন ও সাহিনুর ইসলাম। ধারাভার্ষে ছিলেন আশরাফ আলী, বিধান চন্দ্র মন্ডল ও এনামুল হক।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au