অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: “এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে ফুটবল টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,সরকারী কলেজের অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. হাসিনা ভূইয়া,উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রেক্টর মো.মোফাখেরুল ইসলাম,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আতিকুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান মিঞ্চা,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক মো.আব্দুল আলীম সরকার প্রমুখ। খেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার আটটি টিমের মধ্যে উদ্বোধনী ম্যাচে চারটি টিম অংশ গ্রহন করেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au