খেলাধুলা

আবুধাবিতে বিশ্বকাপের প্রস্তুতি নেবে আর্জেন্টিনা

  • 1:27 pm - June 19, 2022

কাতার যদি বিশ্বকাপের আয়োজক না হতো, তাহলে এরই মধ্যে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে চলে আসতো। কারণ, সাধারণত বিশ্বকাপ শুরু হয় জুনের ১০ তারিখ। শেষ হয় জুলাইর ১০ তারিখে। কিন্তু এবারের আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এই সময়টায় কাতারে এতটাই খরতাপ যে, সেখানে যেন খই ফুটবে। তীব্র গরম থেকে বাঁচার জন্য বিশ্বকাপকে নিয়ে যাওয়া হয়েছে শীতকালে। যে কারণে, এবারের বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর এবং শেষ হবে ১৮ ডিসেম্বর।

প্রায় ৫ মাস পিছিয়ে দেয়ার কারণে প্রস্তুতির জন্যও বেশ ভালো সময় পাচ্ছে প্রতিযোগী দেশগুলো। এমনিতেই বিশ্বকাপ এলে অংশগ্রহণকারী প্রতিটি দেশ আয়োজক দেশের আশপাশে প্রস্তুতি ক্যাম্প তৈরি করে। বেশ কিছুদিন একসঙ্গে অনুশীলন করে এরপর নামে মূল প্রতিযোগিতায়। যেখানে ব্যতিক্রম নয় ব্রাজিল-আর্জন্টিনার মত দেশগুলোও। দু’বারের বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতের অন্যতম শহর আবুধাবিতে। বুয়েন্স আয়ার্স টাইমস জানিয়েছে এ সংবাদ।

মূলতঃ আবুধাবির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চার বছর মেয়াদি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের (এডিএসসি) সঙ্গে সাক্ষরিত এই চুক্তি অনুসারে আর্জেন্টিনার অন্যতম সেরা ঘরোয়া টুর্নামেন্ট সুপারকোপা ডি আর্জেন্টিনা’র ফাইনাল ম্যাচটি টানা চার বছর অনুষ্ঠিত হবে আরব আমিরাতের এই শহরে। এ চুক্তির আওতায় আবুধাবি স্পোর্টস কাউন্সিলের বিশেষ ব্যবস্থাপনায় আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে শহরটিতে অনুশীলন ক্যাম্প আয়োজন করবে লিওনেল মেসিরা এবং আরব আমিরাত ফুটবল দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন তারা।

৩৫ বছর বয়সী মেসির ক্ষেত্রে এবারই সম্ভবত শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের জন্য। সুতরাং, আরব আমিরাতে প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে বিশ্বকাপেও ভালো করার সম্ভাবনা তৈরি হবে। ২০১৪ বিশ্বকাপে ফাইনাল খেললেও জার্মানির কাছে হেরে শিরোপা জয় করা সম্ভব হয়নি মেসির। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের দেয়া একটি বিবৃতিতে বলা হচ্ছে, ‘প্রায় একমাসেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে কাজ করে এসিডিএসসি এবং এএফএ এই সিদ্ধান্তে উপণীত হয়েছি যে, দীর্ঘসময়ের জন্য দুই পক্ষ একটি চুক্তিতে আবদ্ধ হবে।’

‘আবুধাবি ২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পের আয়োজন করবে। যেখানে থাকবে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচও। একই সঙ্গে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সাল পর্যন্ত চারবছর সুপার কোপা আর্জেন্টিনার ফাইনালও আয়োজন করবে আবুধাবি।’ ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনই একমাত্র লাতিন ফুটবল সংস্থা, যারা এই প্রথম মধ্যপ্রাচ্যে বিশ্বব্যাপি প্রভাব ফেলে এমন কোনো স্পোর্টস ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে।’

বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ ‘সি’তে। গ্রুপে লিওনেল মেসিদের সঙ্গী হচ্ছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। ২২ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লা আলবিসেলেস্তারা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে ৩০ নভেম্বর।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au