আন্তর্জাতিক

রাশিয়ায় মার্কিন শিক্ষকের ১৪ বছরের কারাদণ্ড

  • 7:17 am - June 18, 2022

যুক্তরাষ্ট্রের সাবেক এক কূটনীতিক মার্ক ফোগেলকে ‘বিপুল পরিমাণ’ মাদক পাচারের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। তিনি এক সময়ে মস্কোর মার্কিন দূতাবাসে কাজ করতেন তবে গ্রেফতার হওয়ার সময়ে তিনি সেখানকার এক স্কুলে শিক্ষকতা করতেন। মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের বিরুদ্ধে গাঁজা সংক্রান্ত যে মামলার শুনানি চলছে সেই একই বিচারিক ক্ষেত্রে ফোগেলকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় গাঁজা বৈধ হলেও রাশিয়ায় এটি এখনো অবৈধ। মস্কোর উপকণ্ঠে অবস্থিত খিমকি আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন নাগরিক ফোগেল’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইংরেজি শিক্ষক ‘বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই মাদকের বড় আকারের অবৈধ মজুত’ ছাড়াও ‘বড় আকারের মাদক চোরাচালান’ করেছেন। ৬০ বছর বয়সী ফোগেল ২০২১ সালের ১৫ আগস্ট শেরেমেতিয়েভো বিমানবন্দরে ধরা পড়ার সময় তার লাগেজে প্রায় ১৭ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসব তথ্য তিনি নিজেই আইনজীবীদের জানিয়েছেন। তার কাছে পাওয়া মাদকের পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো কর্তৃপক্ষ। তবে রুশ আইন অনুযায়ী ‘বিপুল পরিমাণ’ গাঁজা বলতে হলে অন্তত একশ’ গ্রাম হতে হবে। ফোগেল জানিয়েছিলেন মেরুদণ্ডে অস্ত্রোপচারের পরে চিকিৎসার কারণে একজন ডাক্তার তাকে ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারের পরামর্শ দেন কিন্তু তিনি জানতেন না যে রাশিয়ায় মেডিক্যাল গাঁজা  অবৈধ।

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির তথ্য অনুসারে, তিনি মাদকদ্রব্য চোরাচালান, মজুত, পরিবহণ, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা শাস্তিমূলক উপনিবেশে তার কারাবাসের সাজা দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে, পুলিশ মস্কোর অ্যাংলো-আমেরিকান স্কুলে তদন্তকারীদের পরিচালিত অনুসন্ধানের ফুটেজ প্রকাশ করে। ওই স্কুলে ফোগেল কাজ করতেন। খিমকি আদালত বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের বিচার আবারও বিলম্বিত করার দুই দিন পরে ফোগেলের সাজা ঘোষণা করা হয়। ফিনিক্স মার্কারির এই তারকাকে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাঁজার তেল বহনের অভিযোগ আনা হয়েছে।

বেশ কিছু মার্কিন নাগরিক বর্তমানে রাশিয়ার কারাগারে রয়েছের। এদের মধ্যে সাবেক মেরিন সেনা পল হুইলান গুপ্তচরবৃত্তির জন্য ২০২০ সালে ১৬ বছরের দণ্ড পান। যুক্তরাষ্ট্রেও বেশ কয়েকজন রুশ নাগরিক কারাগারে রয়েছেন। এপ্রিলে, দুই দেশ একটি বন্দি বিনিময়ে সম্মত হয়ে। তার আওতায় ২০১০ সাল থেকে কারাগারে থাকা একজন রাশিয়ান পাইলটের সঙ্গে সাবেক এক মেরিন সেনাকে বিনিময় করা হয়।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au