আন্তর্জাতিক

জি৭ টপকাতে জি৮ আনছে রাশিয়া

  • 7:38 am - June 13, 2022
জাতিসংঘকেও টিকা সাধলেন পুতিন

রীতিমতো বোমা ফাটালেন রাশিয়ার স্টেট ডুমার (সংসদের নিুকক্ষ) স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন। বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা নীতির কারণে শিগগিরই প্রতিষ্ঠিত হচ্ছে নতুন জোট জি৮। জার্মানিতে ২৬ থেকে ২৮ জুন অনুষ্ঠিতব্য জি৭ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে শনিবার এক টেলিগ্রাম বার্তায় তিনি এ কথা জানান। টেলিগ্রামে ভ্যাচেস্লাভ জানিয়েছেন ওয়াশিংটন ও তার মিত্রদের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ বিশ্বে প্রবৃদ্ধির নতুন মাত্রা দিয়েছে।

পার্লামেন্ট স্পিকারের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো সমমনা আট দেশ নিয়ে আরেকটি জোট প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। এই জোটে থাকছে- চীন, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ইরান ও তুরস্ক। তবে এ ব্যাপারে ওই সাত দেশের সঙ্গে রাশিয়ার কথা হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। প্রতিবাদ বিবৃতি আসেনি দেশগুলো থেকেও। শিল্পোন্নত ছয় দেশের বলয় নিয়ে জি৬ গঠিত হয়েছিল ১৯৭৫ সালে। এর আগে সে সময় এই জোটের সদস্য ছিল-ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।

১৯৭৬ সালে এই বলয়ে যোগ দেয় কানাডা। তখন এর নাম হয় জি৭। ১৯৯৭ সালে রাশিয়া যোগ দেওয়ার পর জোটটির পরিচয় দাঁড়ায় জি৮ নামে। এর পর ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার কারণে জোট থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে। আবার জোটটির নাম হয় জি৭। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জি৭ এর শীর্ষ সম্মেলন। আশা করা হচ্ছে এ সম্মেলন শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত বৈঠকের জন্য কিয়েভ সফর করবেন ফ্রান্স, ইতালি ও জার্মানির রাষ্ট্রপ্রধানরা।

প্যারিসের সরকারি সূত্রের বরাত দিয়ে জার্মান প্রকাশনা বিল্ড অ্যাম সোন্তাগ জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি জুনের শেষ দিকে কিয়েভ সফরে যেতে পারেন। প্রতিবেদনটি বলছে, এই নেতাদের লক্ষ্য ইউরোপীয় ঐক্য ও ইউক্রেনের সমর্থন জোরদার করা। ওলাফ শোলৎজের সভাপতিত্বে জি৭ শীর্ষ সম্মেলন ২০২২ এর আয়োজক জার্মানি।

এ সম্মেলন অনুষ্ঠিত হবে বাভারিয়ান আল্পস পর্বতমালায়। ২৬ জুন রোববার শুরু হতে যাওয়া এ সম্মেলনে শোলৎজের পাশাপাশি থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্র–ডো। সম্মেলনে সাত দেশের প্রতিনিধিদের সঙ্গে অতিথি হিসাবে থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au