করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা: প্রথমবারের মতো করোনা ভাইরাস-সংক্রান্ত প্রথম অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যে কোনো সময়ে তিনি প্রেসব্রিফিং করবেন বলে জানা গেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিষ্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে।
দেশে করোনা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই সংবাদ সম্মেলন করে আসছে আইইডিসিআর। এরমধ্যে একদিন স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসেছিলেন করোনা পরিস্থিতি নিয়ে জানাতে। ওই সংবাদ সম্মেলনে অনেক বেশি মানুষের ভিড় থাকায় ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন অনেকে। আর তার প্রেক্ষিতেই এই সিধান্ত।