ঘটনা প্রবাহ

ফায়ারম্যান ইমরানের জানাজায় হাজারো মানুষের ঢল

  • 5:46 am - June 07, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টায় নিহতের নিজ গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজার আগে তাকে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে তার জানাজায় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই হাজারের অধিক মানুষ হাজির হন। অনেকেই আশপাশের গ্রাম থেকে ছুটে এসেছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে উদ্ধারকাজে যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। তবে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন তিনি। পরে পরিবারের লোকজন সেখানে গেলেও মরদেহ শনাক্ত করতে না পারায় মরদেহ ফিরিয়ে আনতে পারেননি। তবে সোমবার ডিএনএ পরীক্ষা শেষে রাতেই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নিহতের পরিবার।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীম উদ্দীনের তত্ত্বাবধানে সোমবার রাতে কুমিল্লা থেকে নিহত এমরান হোসেন মজুমদারের মরদেহ চাঁদপুরে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়।

ফায়ারম্যান ইমরানের জানাজায় হাজারো মানুষের ঢল

তিনি বলেন, আমি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং যেকোনো প্রয়োজনে চাঁদপুর ফায়ার সার্ভিস তাদের পাশে আছে বলে আশ্বস্ত করেছি। নিহত ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংড্ডা গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি দুই সন্তান গেছেন। এছাড়াও তার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au