ঘটনা প্রবাহ

কক্সবাজারের ফুয়াদ আল্-খতীব হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি রোগীর মৃত্যু

  • 5:18 pm - June 06, 2022

আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।।কক্সবাজারের আলোচিত বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল্ খতীব হাসপাতালে ভুল চিকিৎসায় ফারজানা নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত প্রসূতি রোগী ফারজানা (২৭) টেকনাফ পৌরসভার নাইক্ষ্যংপাড়া এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে তিনদিনপর পরিবারের সঙ্গে সমঝোতা করবেন বলে জানা গেছে।

কক্সবাজারে ভুল চিকিৎসায় এক প্রসূতি রোগীর মৃত্যুর খবর যখন ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ ওই হাসপাতালে ভিড় করে।

রোগীর স্বজনরা স্থানীয় কয়েকজন সাংবাদিক নিয়ে   ফুয়াদ আল্ খতীব হাসপাতালে ওই চিকিৎসক’র কাছে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনদিনপরে এ বিষয়ে বসবো।

সরজমিনে গিয়ে দেখা যায়, রবিবার (৫ জুন) দুপুর ১২টার দিকে নিহতের স্বজনরা ফুয়াদ আল্-খতীব হাসপাতাল অবরুদ্ধ করে রাখে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলেন আপনারা উপরে আসেন  সমঝোতা হবে বলে শান্তনা দেন।

নিহতের স্বামী জিয়াউর রহমান জানান, শনিবার ৪ জুন রাত১১টায় আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে  ফুয়াদ আল্ খতীব হাসপাতালে নিয়ে যায়৷। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফাতিমা জান্নাত জানান আপনার স্ত্রীকে সিজার করতে হবে ওনার সময় হয়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রাত সাড়ে ১১ টায় স্ত্রী ফারজানাকে ফুয়াদ আল্ খতীব হাসপাতালে  ভর্তি করা হয়৷

স্বামী জিয়াউর রহমান জানান, আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী আমার স্ত্রীর আরো ১-২সপ্তাহ সময় ছিলো। কিন্তু চিকিৎসক নিশ্চিত করে জানালেন এখনই সিজার করতে হবে ৷ অন্যথায় বড় সমস্যা দেখা দিতে পারে৷ তখন বাজে রাত ১১:৪০ মিনিট৷ এত রাত্রে সিজার করতে টাকা পাব কই! আমি আমার আত্বীয়-স্বজনদের বাড়িতে যাওয়ার জন্য আমার স্ত্রীর বড় ভাই সাংবাদিক কাইসারুল হক জুয়েলকে নিয়ে বের হয়৷ আমার এক চাচার কাছে গিয়ে টাকা নিয়ে প্রায় রাত সাড়ে ১২টার সময় হাসপাতালে এসে দেখি আমার স্ত্রী নেই৷ হাসাপাতলের একজন দায়িত্বরত স্টাফ আমাকে  বলল আপনার স্ত্রীকে সিজার করতে ডাক্তার ভেতরে নিয়েগেছে৷

নিহতের স্বামী জানান, প্রায় ৩ ঘন্টা পর আমাদেরকে ডাক্তারে এসে বলল! আপনার সন্তান নেন৷ আপনার স্ত্রীর অবস্থা ভালনা! তখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি সমস্যা হয়েছে! ডাক্তার উত্তর না দিয়ে চলেগেছেন আমাদের কে রেফার করলেন জেলা সদর হাসপাতালের আইসিউতে৷

নিহতের বড় ভাই সাংবাদিক কায়সারুল হক জুয়েলের অভিযোগ, তাদের না জানিয়েই এবং তাদের অনুপস্থিতিতে কেন তার বোনকে সিজার করা হয়েছে৷ তিনি অভিযোগ করেন, তার বোন ফারজানা সম্পূর্ণ সুস্থ ছিল। ভুল চিকিৎসায় তাকে মেরে ফেলা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ফুয়াদ আল্ খতীব হাসপাতালে প্রায় সময় ভুল চিকিৎসায় মানুষের মৃত্যু হয়৷ এসব মৃত্যুকে স্বাভাবিক বলে প্রচার করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিভিন্ন অপরাধকান্ডে জড়িত এক শ্রেনীর দালাল জড়িত আছে বলে খবর পাওয়াগেছে৷

এবিষয়ে চিকিৎসক ডাঃ ফাতিমা জান্নাতের সাথে সাক্ষাতে বক্তব্য নেয়ার অনেক চেষ্টার পরেও কথা বলা সম্ভব হয়নি৷

ফুয়াদ আল্ খতীব হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুদ্দিন খালিদ  জানান, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ বোর্ড গঠন করে চেষ্টা করেছি৷ হয়ত তার হায়াত এতটুকুই ছিল ৷ তিনি আরো জানান, স্বামীর এবং তার স্বজনদের দস্তখত নিয়েই আমরা সিজার করেছি৷

কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত মোঃ সেলিম উদ্দিন জানান, ফুয়াদ আল্ খতীব  হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় এখনও রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। তবে রোগীর চিকিৎসার সব কাগজপত্র দেখা হয়েছে ৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au