রাজনীতি

এবি পার্টির নিবন্ধন সংক্রান্ত ধারাবাহিক কর্মশালা-২ অনুষ্ঠিত

  • 3:59 pm - June 03, 2022

নিজেস্ব প্রতিবেদক : বড় দলগুলো চায়না নতুন কোন রাজনৈতিক দল নিবন্ধন পাক – এবি পার্টি আজ এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)’র উদ্যোগে ১২টি জেলার নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন কার্যক্রম তদারকি সংক্রান্ত দ্বিতীয় কর্মশালা এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলাগুলোতে বিদ্যমান কমিটি, উপজেলা কমিটি, ভোটার তালিকা বা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সদস্য সংগ্রহ অভিযান ও কার্যকর অফিস সমুহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে দল নিবন্ধনের ফরম সংগ্রহ করেছি। একদিন আগে ঢাকা মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে কর্মশালা করেছি। আজ আপনারা এসেছেন অনেক কষ্ট করে। নির্বাচন কমিশন দল নিবন্ধনের জন্য যে সমস্ত শর্ত আরোপ করেছে তার পঁচাত্তর শতাংশ শর্ত ইতোমধ্যেই আমরা পূরণ করেছি। আমরা শর্ত সমুহ সততার সাথে সঠিকভাবে পূরণ করবো আপনাদের সহোযোগিতা নিয়ে। যত কঠিন শর্তই হোক আপনারা আন্তরিক ভুমিকা রাখলে অতিদ্রুতই আমরা ফরম পুরন করে নির্বাচন কমিশনে আমরা জমা দিবো ইনশাআল্লাহ। কর্মশালায় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি।

পৃথিবীর অনেক দেশেই নতুন দেশপ্রেমিক রাজনৈতিক দল শুধু রাষ্ট্র ক্ষমতায়ই যায়নি তারা রাষ্ট্রকে বিশ্ব দরবারে পরাশক্তি হিসেবে দাঁড় করিয়েছে। এবি পার্টিও ইনশাআল্লাহ বাংলাদেশকে বিশ্ব দরবারে শান্তি, সমৃদ্ধি ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, আমরা দল গঠনের পর অনেকে অনেক রকম উপহাস করেছে, তাদের সে উপহাস মাড়িয়ে এবি পার্টি ক্রমে বাস্তব একটি গতিশীল দল হিসেবে আবর্তিত হচ্ছে। দলের নিবন্ধন সম্পন্ন হলে উপহাস কারীদের কিছুটা জবাব হবে।

তিনি উপস্থিত বিভিন্ন জেলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন দল নিবন্ধনের জন্য যেসমস্ত শর্ত দিয়েছেন তা পরস্পর বিপরীত মুখী এবং নতুন রাজনৈতিক দল গঠনের মারাত্মক প্রতিবন্ধক। মূলতঃ বড় দলগুলো চায়না নতুন কোন রাজনৈতিক দল নিবন্ধন পাক। আমরা বিভ্রান্তিকর শর্তসমূহ বাতিলের দাবি জানাই এবং শর্ত যত কঠিনই হোক এবি পার্টি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দলীয় নিবন্ধন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইঁয়া, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, ছাত্র বিভাগের সমন্বয়ক মোহাম্মদ প্রিন্স। অনুষ্ঠানে বিভিন্ন জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা আহবায়ক ও পার্টির সিঃ সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান,

চট্রগাম মহানগর যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কাশেম, কক্সবাজার জেলা আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক শিকদার, সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার, রংপুর মহানগর আহবায়ক অ্যাড. আব্দুর রউফ, জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন, রংপুর মহানগর সদস্য সচিব মাহবুবর রহমান, জেলা সদস্য সচিব এনামুল হক, বগুড়া জেলা আহবায়ক গোলাম রহমান রয়েল,

সদস্য সচিব এস এ জাহিদ সরকার, চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, দিনাজপুর জেলা সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, শেরপুর জেলা আহবায়ক শাহজাহান মল্লিক, গাইবান্ধা জেলা যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রঞ্জু, কুড়িগ্রাম জেলা আহবায়ক রিয়াজুল আলম লাভলু, লালমনিরহাট জেলা আহবায়ক আসাদুজ্জামান আসাদ সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au