আন্তর্জাতিক

যে পাঁচ উপায়ে বন্ধ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

  • 2:17 pm - June 03, 2022

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের নির্দেশের পর ইউক্রেনে ভারি অস্ত্রসস্ত্র নিয়ে ঢুকে পরে হাজার হাজার রুশ সেনা। এরপর কেটে গেছে ১০০ দিন। কিন্তু যুদ্ধ থামার বদলে এখন এর তীব্রতা বেড়েছে। কিভাবে এ যুদ্ধ শেষ হবে? গণমাধ্যম বিবিসির কূটনৈতিক সাংবাদিক জেমস ল্যান্ডেল বলেছেন পাঁচটি উপায়ে বন্ধ হয়ে যেতে পারে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ।

প্রথমটি হলো দুই দেশেরই যুদ্ধ করার ক্ষমতা হ্রাস পাওয়া। ইউক্রেনে কয়েক মাস এমনকি কয়েক বছরও যুদ্ধ চলতে পারে। দুই পক্ষের কেউই হাল ছাড়তে চাচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কৌশল  ব্যবহার করছেন সেটি হলো ধৈর্য্য ধারণ করা। তিনি অনেকটা জুয়া খেলছেন। তার ধারনা ইউক্রেন নিয়ে ক্লান্ত হয়ে যাবে ইউরোপের দেশগুলো। এরপর তারা তাদের অর্থনৈতিক সমস্যা ও চীনের হুমকির দিকে মনযোগ দেবে।

তবে পশ্চিমারা ধীর সঙ্কল্প নিয়েছে। তারা ইউক্রেনকে সহায়তা অব্যহত রেখেছে। ফলে ধীরে ধীরে এ যুদ্ধ একটি ‘শীতল যুদ্ধে’ পরিণত হচ্ছে যেটি সারাজীবন থাকবে। যুদ্ধ থেমে যাওয়ার দ্বিতীয় উপায় হলো পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা করা। হতে পারে দোনবাস দখল করার পর পুতিন বলতে পারেন, তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। দোনবাসের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, ক্রিমিয়ার সঙ্গে স্থলপথ সংযুক্ত হয়েছে। এরপর তিনি যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন।

এরপর শান্তির দোহাই দিয়ে যেসব অঞ্চল তিনি দখল করেছেন সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে ইউক্রেনকে চাপ প্রয়োগ করতে পারেন। ফ্রান্স, জার্মানি ও ইতালি ইতিমধ্যেই বলেছে, তারা চায় যুদ্ধ যেন দীর্ঘায়িত না হয়। অর্থনৈতিক কষ্ট যেন দূর হয়। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও পশ্চিমা দেশগুলো এটির বিরুদ্ধে যাবে।

তৃতীয় উপায় হলো আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসান করা। দুই দেশই বলতে পারে যে, সামরিকভাবে তারা কোনো কিছু অর্জন করতে পারবে না। ফলে আলোচনার টেবিলেই সমস্যার সমাধান হোক। চতুর্থ উপায় হলো ইউক্রেনের বিজয়। ইউক্রেন যদি রাশিয়াকে হটিয়ে দিতে পারে তাহলেও যুদ্ধ থামবে। তবে ইউক্রেনের বিরুদ্ধে পরাজয় মেনে নেবেন না পুতিন।

লন্ডনের কিংস কলেজের সেমিনারে ইতিহাসবীদ নিয়াল ফার্গুসন বলেছিলেন, পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পরাজয় মেনে নেবেন না যখন তার কাছে পারমাণবিক অস্ত্র আছে। ইউরোপের এ যুদ্ধ শেষ হওয়ার পঞ্চম উপায় হলো রাশিয়ার বিজয়।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au