ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১ চালক হেলপার আটক

  • 3:51 pm - June 02, 2022

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ (২৬) ও তাজিন আহম্মেদ (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। এসময় মোটরসাইকে আরহী অপর যুবক খালিদ হাসান (২০) গুরুত্ব আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দসহ ট্রাকের চালক ও হেলপরকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। নিহত মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান সবুজ উপজেলার বেতদিঘী ইউনিয়নের ফরিদাবাদ (কাসাপুকুর) গ্রামের মো. ওয়েজ উদ্দিনের ছেলে।

সে মেক্যানিকেল ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত ছিলেন এবং তাজিন আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। আহত মো. খালিদ হাসান উপজেলার পৌর এলকার উত্তর সুজাপুর গ্রামের মো. অহিদুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় এমপি মার্কেটের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহা সড়কে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর শহরের রেলক্রসিং সংলগ্ন হোটেলে খাবার খেয়ে ওই তিন জন যুবক মোটরসাইকেল যোগে বাড়ীতে ফিরার সময় ফুলবাড়ী পৌর শহরের এমপি মার্কেট এর সামনে দিনাজপুর থেকে আসা চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৫২৫৬) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং ১ জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অবস্থা আশংক জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকের চালক ঢাকার আমিন বাজারের মৃত আব্দুল জব্বারের ছেলে জানে আলম (৫১) ও হেলপার একই এলাকার নজরুল ইসলামের ছেলে সবুজ (৩২) কে আটক করে ট্রাকটি জব্দ করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করে থানা আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au