আন্তর্জাতিক

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর হামলা, ১৮ শিশুসহ নিহত ২১

  • 2:36 pm - June 01, 2022

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনই শিশু। মঙ্গলবার (২৪ মে) মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকার একটি এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে বন্দুকহামলার ঘটনা নিয়মিত হলেও গত ১০ বছরের মধ্যে দেশটির স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। খবর এএফপির। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ১৮ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদিকে গুলি করে রব এলিমেন্টারি স্কুলের দিকে যায় এবং একটি হ্যান্ডগান নিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় সম্ভবত একটি বন্দুকও তার সঙ্গে ছিল।

গভর্নর জানিয়েছেন, সন্দেহভাজন কিশোরের নাম সালভাদর রামোস। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থানীয় বাসিন্দা। সম্ভবত নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। টেক্সাসের সিনেটর রোল্যান্ড গুতেরেস সিএনএনকে জানিয়েছেন, হামলায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও মারা গেছে। তবে এই তিনজনের মধ্যে হামলাকারীও রয়েছেন কি না তা নিশ্চিত নয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ছোট ছোট শিশুদের স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছে। এসব শিশুর বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে বলে ধারণা করা যায়।

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের পর থেকে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই বছর কানেক্টিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকহামলায় ২০ শিশু ও ছয় কর্মকর্তা নিহত হন। এদিকে, রব এলিমেন্টারি স্কুলে প্রাণঘাতী এ হামলার পরিপ্রেক্ষিতে আগামী ২৮ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, যে জন্য বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক ব্রিফিংয়ে তিনি বলেন, জাতি হিসেবে আমাদের জিজ্ঞেস করতে হবে, আমরা কখন বন্দুক লবির বিরুদ্ধে দাঁড়াবো? যা দরকার তা আমরা কবে করবো? আমরা কেন এমন হত্যাযজ্ঞের মধ্যে বাঁচতে চাই? তিনি বলেন, আমি পীড়িত ও ক্লান্ত। আমাদের ব্যবস্থা নিতে হবে। বলবেন না যে, এমন হত্যাকাণ্ডের ওপর আমরা কোনো প্রভাব ফেলতে পারবো না। যুক্তরাষ্ট্রে নিয়মিত বন্দুক হামলা ও তাতে প্রাণহানির ঘটনা ঘটলেও সেখানে বন্দুক নিয়ন্ত্রণ আইন এখনো কঠোর করা যায়নি। মার্কিন কংগ্রেসে এ বিষয়ে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে সেগুলো।

গত ১৪ মে নিউইয়র্কে একটি মুদি দোকানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে ১৮ বছরের এক কিশোর। নিজেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ঘোষণা দিয়ে আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকাটিতে হামলা চালায় সে। এর একদিন পরেই ক্যালিফোর্নিয়ায় একটি চার্চের দরজায় দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এতে একজন নিহত ও পাঁচজন আহত হন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫০টি বন্দুকহামলার ঘটনা ঘটেছে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au