খেলাধুলা

২৫২ মিনিটের লড়ায়ে জকোভিচকে বিদায় করে সেমিতে নাদাল

  • 2:33 pm - June 01, 2022

দুর্দান্ত এক ম্যারাথন লড়াই। এই লড়ায়ের শেষ কোথায়, কেউ যেন জানে না। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিল বিশ্বের সেরা দুই টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ। একে অপরের বিপক্ষে লড়াই করলেন পাক্কা ২৫২ মিনিট। অর্থ্যাৎ ৪ ঘণ্টা ১২ মিনিট। ম্যারাথন এই লড়াই শেষে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে হারিয়ে দিলেন লাল মাটির কোর্টের সম্রাট নাদাল। চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন এই স্প্যানিশ তারকা।

বর্তমান বিশ্বের সেরা দুই টেনিস তারকার লড়াই শুরু হয়েছিল মে মাসে, শেষ হলো জুন মাসে এসে। এই দুই তারকার লড়াই দেখতে পুরো ক্রীড়া বিশ্বেরই নজর ছিল রোলা গাঁরোয়। ম্যাচ শুরুর আগে অনেকেই এগিয়ে রেখেছিলেন সার্বিয়ান তারকা জকোভিচকে। কারণ তিনি বিশ্বের এক নম্বর। নাদালের চেয়ে অনেক বেশি ফিট। নাদাল নিজে চেয়েছিলেন জকোভিচের বিরুদ্ধে দিনের আলোয় খেলতে। রাত বাড়লে লাল সুরকির কোর্টে তার সমস্যা হবে বলেই মনে করেছিলেন নাদাল। অথচ ম্যাচ শুরু হওয়ার পর রাত বাড়ল।

দর্শকরা চাদর মুড়ি দিলেন, আর দেখলেন কিভাবে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসলেন লাল সুরকির সম্রাট। প্রথম সেটে নাদাল প্রায় কোনও জায়গাই ছাড়েননি জোকোভিচকে। সার্বিয়ান তারকার বিপক্ষেখ ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি। সমস্ত চোট উপেক্ষা করে নাদাল নিজের সবটুকু দিয়ে লড়াই করতে নেমেছিলেন যেন। জোকোভিচ তাকে কোর্টে দৌড় করালেন, ব্যাকহ্যান্ড মারতে বাধ্য করলেন, তবু নাদাল লড়াই চালিয়ে গেলেন। দ্বিতীয় সেটে নাদাল একটা সময় এগিয়েছিলেন ৩-০ ব্যবধানে। সেই সেটে চতুর্থ গেমটি জিতে নেন জকোভিচ।

জয়ের পরেই তার মুখে দেখা গেল হাসি। প্রথমবার স্বস্তির হাসি জোকারের মুখে। নাদাল চিন্তিত। ডাবল্ ফল্ট করলেন। জকোভিচ ম্যাচে ফিরতে শুরু করলেন। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে হুঙ্কার ছাড়লেন জকোভিচ। নাদাল সমর্থকদের মনে শঙ্কা। ম্যাচ কি হাতছাড়া হতে চলেছে? তৃতীয় সেটেই নাদাল বুঝিয়ে দিলেন কেন তাকে লাল সুরকির রাজা বলা হয়। সেই সেট জিততে নাদাল সময় নিলেন মাত্র ৪১ মিনিট। প্রথম থেকেই ঘামছিলেন নাদাল। বার বার ঘাম মুছছেন। অন্যদিকে জকোভিচ তিনটি সেট খেলে ফেললেও ক্লান্তিহীন।

কিন্তু তিনিই রয়েছেন পিছিয়ে। চতুর্থ সেটের খেলায় শুরুতেই ৩-০ এগিয়ে গেলেন জকোভিচ। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচে ফিরলেন নাদাল। একটা সময় সমতা ফেরালেন তিনি। ৫-৫ হল, ৬-৬ হল। ম্যাচ গড়াল টাইব্রেকারে। যত জয়ের দিকে এগোলেন, ততই আক্রমণাত্মক হয়ে উঠলেন নাদাল। অন্যদিকে জকোভিচের জিভ বেরিয়েছে। চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই শেষে হার তাকে ক্লান্ত করে দিয়েছে। টাইব্রেকারে ৪-৭ ব্যবধানে হারতেই সেমি ফাইনালে জায়গা করে নিলেন নাদাল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au