খেলাধুলা

পিএসজির কিছু খেলোয়াড় মেসিকে বুঝতেই পারে না: নেইমার

  • 2:44 pm - May 31, 2022

কয়েকদিন আগেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হয়ে গেছে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ার পর এমবাপ্পে জানান, আরও তিন মৌসুম থাকছেন পিএসজিতেই। তবে এমবাপ্পের চুক্তি নবায়নের ঘোষণার সঙ্গে সঙ্গে পিএসজিতে কিছু গুঞ্জনের অবসান ঘটেছে ঠিক, তবে কিছু নতুন সমস্যাও তৈরি হয়েছে। যে সমস্যাগুলোতে আরো একটু ইন্ধন জুগিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এদিকে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর একটি মৌসুম পার হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র লিগ ওয়ান ট্রফিটা জিততে পেরেছে পিএসজি। সব মিলিয়ে ১১টি গোল করেছেন মেসি। যার ৬টি লিগ ওয়ানে এবং ৫টি চ্যাম্পিয়ন্স লিগে। ১৪টি করেছেন অ্যাসিস্ট। মেসির মত একজন ফুটবলারের কাছ থেকে এ ধরনের পারফরম্যান্স নিশ্চয়ই কেউ আশা করেনি। তবে ব্রাজিলে একটি সাক্ষাৎকার নেইমার দাবি করেছেন, পিএসজির কিছু খেলোয়াড় আছেন, যারা মেসিকে বুঝতে পারেন না।

নেইমার বলেন, ‘লিও অনেক বছর বার্সেলোনায় কাটিয়েছে এবং ক্লাব ও শহর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তাছাড়া ভাষাও আলাদা। বিভ্রান্ত হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। সে শুধু একা শহর পরিবর্তন করেনি। পুরো পরিবার যাতে খাপ খাওয়াতে পারে এখানে, সে ব্যাপারটাও আছে।’’

তবে নেইমাদের পারফরম্যান্স নিয়ে যে সব সময় চুলচেরা বিশ্লেষণ হয় সেটা বলতেও তিনি ভুল করেননি। তিনি বলেম, ‘মেসি, এমবাপ্পে এবং আমি এমন খেলোয়াড়, যাদেরকে সব সময় পারফরম্যান্স, (গোল) সংখ্যা, শিরোপা এবং সব কিছুর ভিত্তিতে বিচার করা হয়। দল যেভাবে ফুটবল খেলছে, অনেক খেলোয়াড়ই আছে, যারা মেসির খেলার ধরন বোঝে না। তাই সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au