এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) কামাল পারভেজ দোয়ারাবাজারে মাদক ব্যাবসায়ী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৩ জন, পুলিশের হাতে আটক একজন। আহতরা হলেন ছনুগাঁও গ্রামের আরজ আলী(৩৪), কুশিউড়া গ্রামের সুলতান আহমদ(৩৫), ছনুগাঁও গ্রামের শিপলু মিয়া(৩৫)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার সময় বাংলাবাজার ইউনিয়নের ছনুগাঁও গ্রামে।
এব্যাপারে একই গ্রামের ইরশাদ আলীর পুত্র বাংলাবাজার বাজার পরিচালনা কমিটির সভাপতি আরব আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, বাদীর ভাই আরজ আলী ও ভাগনা সুলতান মিয়া তাদের ইজারাকৃত বালিউড়া বাজার থেকে টুল আদায় করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে পুলিশের হাতে আটক একই গ্রামের হোসেন আলীর পুত্র আকিক মিয়া (৩৫) ও জয়নাল আবেদীন সহ ৮/১০ জন লোক তাদের উপর হামলা চালিয়ে টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশের হাতে আটককৃত আকিক মিয়ার চাচা ফিরুজ মিয়া বলেন, গত চার পাচদিন পুর্বে অবৈধ পথে আনা ভারতীয় মহিষ ব্যাবসায়ী আরব আলীর লোকজন প্রতিরাতে ৫০/৬০ টা মহিষ আমাদের গ্রামের কাচা সড়ক দিয়ে তাদের আস্তানায় আনা নেওয়া করেন। এতে আমাদের গ্রামের লোকজন বাঁধা দিলে বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার সময় আরব আলীর ভাই ও তার ভাগনা কুশিউড়া গ্রামের সুলতান সহ চার পাঁচজন লোক শানুর মিয়ার দোকানের সামনে দাড়িয়ে অকত্য ভাষায় গালি গালাজ করছিল।
এমন সময় জয়নাল আবেদীন ও শিপলু মিয়া সহ তিন চারজন এসে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আরব আলীর লোকজন তাদের উপর হামলা চালায়। এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর বলেন, মামলা রুজু করা হয়েছে, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au