অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা ডাঃ আ.ম.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী ও জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ও পৌরসভার মেয়র মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক অনুর্ধ্ব-১৭-এর উদ্বোধনী খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দল ১-০ গোলে শিবগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে। অন্যদিকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা’র উদ্বোধনী খেলায় শিবগঞ্জ উপজেলা ফুটবল দল ৪-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au