খেলাধুলা

পিএসজিতে ফেরার ঘোষণা দিয়েই হ্যাটট্রিক এমবাপের

  • 6:12 am - May 22, 2022

মৌসুমের একেবারে শেষ ম্যাচ। শেষ ম্যাচে ঘরের মাঠে রেলিগেশনের মুখোমুখি থাকা মেটজের মুখোমুখি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচ শুরুর আগেই পার্ক ডি প্রিন্সেসে উপস্থিত দর্শকদের বিশাল এক খুশির খবর শোনালেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। সঙ্গে ছিলেন কিলিয়ান এমবাপে নিজে। সেই খুশির খবর আর কিছু নয়, ২০২৫ সাল পর্যন্ত- অর্থ্যাৎ আগামী তিন বছরের জন্য পিএসজির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপে। রিয়াল মাদ্রিদে যাওয়ার যে গুঞ্জন ছিল, সেটাকে উড়িয়ে দিয়ে পিএসজিতেই থাকার ঘোষণা দিলেন এমবাপে নিজে।

সেই ঘোষণার পরই ফ্রেঞ্চ লিগ মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নামে মেসি-নেইমার-এমবাপেরা। মাঠে নেমেই গোল উৎসবে মেতে ওঠেন ফরাসি জায়ান্টরা। রীতিমত হ্যাটট্রিক করে বসেন কিলিয়ান এমবাপে। ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর যেন রীতিমত জ্বলে উঠলেন ফরাসি এই স্ট্রাইকার। যে কারণে মেটজকে হ্যাটট্রিকে ভাসিয়েছেন তিনি।

সব মিলিয়ে মেটজকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। ৫৮ মিনিটেই লাল কার্ড দেখেন মেটজের ফুটবলার বউবাকার ট্রাওর। ফলে প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদেরকে। যদিও ১০ জনের দলে পরিণত হওয়ার পর মাত্র একটি গোল হজম করেছেন তারা। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক ছাড়াও পিএসজির হয়ে গোল করেন নেইমার এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। এই জয়ে ৩৮ ম্যাচ শেষে মোট ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৭১।

পিএসজিতে থাকার ঘোষণা দিয়ে মাঠে নামার পর ম্যাচের প্রথম আধঘণ্টাতেই মেটজকে নাচিয়ে ছাড়েন এমবাপে। প্রথম আধঘণ্টাতেই জোড়া গোল করে বসেন তিনি। ২৫ মিনিটে করেন প্রথম গোল। ২৮তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এই গোলে পুরোপুরি অবদান লিওনেল মেনির। ৩১ মিনিটে তৃতীয় গোল করে বসেন নেইমার। পিএসজির হয়ে শততম গোল করলেন ব্রাজিলিয়ান এই তারকা। ২৫ থেকে ৩১ মিনিট, এই ছয় মিনিটেই ৩ গোল হজম করে বসে মেটজ।

প্রথমার্ধ শেষ হলো পিএসজির ৩-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধ শুরুর ৫ম মিনিটেই (ম্যাচের ৫০ মিনিট) চতুর্থ গোল করে পিএসজি। সে সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন কিলিয়ান এমবাপে। এ নিয়ে লিগ ওয়ানে ২৮তম গোল করেন এমবাপে। সে সঙ্গে লিগের গোল্ডেন বুটও নিশ্চিত করে নিলেন তিনি।৫৮ মিনিটে লাল কার্ড দেখেন মেটজের ফুটবলার বউবাকার ট্রাওর। ৬৭ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au