ইউক্রেনের ৬২ বছর বয়সী এক বেসামরিক লোককে হত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছে রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাংক কমান্ডার ভাদিম শিসিমারিনকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে বিচার এই ভাদিম শিসিমারিনেরই বিচার হচ্ছে।
তবে তার বিরুদ্ধে ইউক্রেনে বিচার হলেও রাশিয়ার পক্ষ থেকে কেউ এখন তার পাশে নেই। গণমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ড বলেছেন, শিসিমারিনের আইনজীবি; যাকে নিয়োগ দিয়েছে ইউক্রেন, আমাকে জানিয়েছেন, রাশিয়ার কোনো কর্মকর্তা শিসিমারিনের সঙ্গে যোগাযোগ করেনি এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও না।
কিয়েভে বর্তমানে রাশিয়ার দূতাবাস নেই। ফলে সেখান থেকেও কোনো যোগাযোগ সম্ভব না। সোমবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিবিসিকে বলেন, কোনো রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হওয়ার বিষয়টি তিনি জানেন না।
এখন যা মনে হচ্ছে, যেসব কমান্ডাররা তাকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠিয়েছিল তারা তাকে পরিত্যাগ করেছে এবং অব্যহতভাবে দাবি করে আসছে তাদের সেনারা কোনো যুদ্ধাপরাধ সংঘটিত করেনি।
তবে ভাদিম শিসিমারিনের বিষয়টি ইউক্রেনের জন্য একটি বড় সুযোগ। তারা বিশ্বকে দেখাতে পারবে রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে।সূত্র: বিবিসি