জাতীয়

এমপিরা পাচ্ছেন ৩ কোটি টাকা

  • 7:30 am - May 18, 2022

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রত্যেক সংসদ-সদস্যকে ৩ কোটি করে টাকা দেওয়া হচ্ছে। তবে নগদ নয়, এই টাকা দেওয়া হচ্ছে প্রকল্প বাস্তবায়নের জন্য। ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ নামে একটি প্রকল্পের আওতায় সংসদ-সদস্যরা তাদের নির্বাচনি এলাকায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, ঈদগাহ, শ্মশানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে এই টাকা খরচ করবেন। ১ হাজার ৮২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগ এটি বাস্তবায়ন করবে। পুরো টাকা সরকার নিজস্ব উৎস থেকে জোগান দেবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। ৩ বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ১৭ হাজার ৩২১টি সামাজিক ও ধর্মীয় স্থাপনায় বরাদ্দ করা টাকা খরচ করা হবে। শুরুতে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ২০০ কোটি টাকা। মূল্যায়ন কমিটির সভায় তা কমিয়ে ১ হাজার ৮২ কোটি টাকা চূড়ান্ত করা হয়েছে। সিটি করপোরেশন এলাকা বাদে প্রকল্পটি সারা দেশে বাস্তবায়ন করা হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। সে হিসাবে প্রতি উপজেলায় গড়ে ২ কোটি টাকা খরচ করা হবে। আর সংরক্ষিত আসনসহ মোট সংসদ-সদস্য রয়েছেন ৩৫০ জন। এই হিসাবে একেকজন সংসদ-সদস্য নিজ এলাকায় সামাজিক অবকাঠামো উন্নয়নে গড়ে ৩ কোটি টাকা ব্যয়ের সুযোগ পাবেন।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে একাদশ জাতীয় নির্বাচনের আগেও অর্থাৎ ২০১৭ সালে ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ নামে সরকারের পক্ষ থেকে একই ধরনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। ওই সময় খরচ ধরা হয় ৬৬৫ কোটি টাকা। প্রতিটি উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে তখন প্রত্যেক সংসদ-সদস্যের ভাগে পড়ে প্রায় দুই কোটি টাকা। এবারের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন নামের প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী কোথায় কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে, সেটি ঠিক করবেন স্থানীয় সংসদ-সদস্য। তবে তিনি স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানাবেন।

পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ওইসব ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন, দেওয়াল নির্মাণ, আসবাবপত্র সরবরাহসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করে দেবে। সংসদীয় কমিটি সূত্রে জানা যায়, সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নের মতো আরও নানা নামে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পল্লি সড়কে গুরুত্বপূূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক মহাসড়ক এবং ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au