রাজনীতি

খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৪ প্রার্থী

  • 4:40 pm - May 17, 2022

 লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন ৪ প্রার্থী। তাঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফিন।

মঙ্গলবার (১৭মে) বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর প্রামাণিকের কাছে ফরম জমা দেন এই ৪ প্রার্থী। জানা যায়, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেম এর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোট গ্রহণ ১৫ জুন।

উপজেলার ৬টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে এক লক্ষ ৩৫ হাজার ৮১ ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৮৫৬০ জন ও নারী ভোটার ৬৬৫২১ জন। উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক বলেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au