জিল্লুর রহমান জয়: ঘরের মাঠে দারুণ সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের ডানিশ অপেনার তামিম ইকবাল। ১৬০ বল খেলে তামিম ইকবাল করেন সেঞ্চুরি। তামিমের টেস্টে এটি দশম সেঞ্চুরি। তামিমের সেঞ্চুরিতে চাপের মুখে পড়েছে শ্রীলঙ্কার বলাররা। নিউজটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৫ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৭২ রান।
চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিন (মঙ্গলবার) মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়ার ৩৯৭ রানের জবাবে ব্যাট করছে স্বাগতিক দল। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে চারশর আগে থামানোর পর তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। স্বাগতিকরা দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তুলে। এরপর তৃতীয় দিনে ৫৫ ওভার খেলালা শেষে ২টি উইকেট হারান স্বাগতিকরা।