আইন আদালত

যশোর ফেইসবুকে প্রেমের সম্পর্কে প্রবাসীর স্ত্রী অপহরণ, ভিকটিম উদ্ধার টাকা-স্বর্ণ জব্দ

  • 5:01 pm - June 27, 2020
যশোর ফেইসবুকে প্রেমের সম্পর্কে প্রবাসীর স্ত্রী অপহরণ, ভিকটিম উদ্ধার টাকা-স্বর্ণ জব্দ

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ ফেসবুকে পরিচয় অতঃপর প্রেমের সম্পর্ক,তারপরে হতে হয় অপহরণ।এমন টায় ঘটেছে প্রবাসীর স্ত্রী রিমা খাতুন (২৪) এর জীবনে।রিমা খাতুন যশোরের মনিরামপুর থানাধীন মহাদেবপুরের মৃত অমেদ আলী গাজীর প্রবাসী ছেলে হাফিজুর রহমান গাজীর স্ত্রী।এক মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে ভালোই কাটছিলো রিমা খাতুনের সংসার।

এমতাবস্থায় ফেসবুকের মাধ্যমে রিমা খাতুনের পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার সাথে।সোহেল রানা বগুড়া জেলার ধনুট থানাধীন ধামাচামা গ্রামের শাহ আলমের পুত্র। সোহেল দীর্ঘ দিন ধরে মালয়েশিয়া থাকে।
গত ০১/০৬/২০২০ খ্রিঃ রিমা খাতুন নিখোঁজ হয়। পরে এই সংক্রান্তে নিখোঁজ রিমা খাতুনের স্বামীর পরিবার মনিরামপুর থানায় গত ১০/০৬/২০২০ খ্রিঃ একটি নিখোঁজ জিডি করেন, জিডি নং-৩৬৬।

এক পর্যায়ে রিমা খাতুনের পরিবার জানতে পারেন রিমা খাতুনকে প্রবাসী সোহেল রানার নির্দেশে তার আপন ছোট ভাই জুয়েল আহম্মেদ ও তার কয়েকজন সহযোগী মিলে মাইক্রোবাস যোগে এসে যশোর মনিরামপুর থানাধীন মহাদেবপুরের অবস্থানরত রিমা খাতুন কে নগদ ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে।

পরবর্তীতে নিখোঁজের পরিবার মনিরামপুর থানায় গত ১৬/০৬/২০২০ খ্রিঃ ধারা-নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী/২০০৩) এর ৭/৩০ তৎসহ ৪০৬/৪২০/৪১৭ পেনাল কোড রুজু করে, মামলা নং-১১।

মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) মামলাটির তদন্তভার ডিবির কে ন্যাস্ত করেন। মামলাটির তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) সোমেন দাশ গ্রহণ করেন এবং তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামী এবং ভিকটিমের অবস্থান সনাক্ত করেন।

যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) এর নির্দেশক্রমে গত ২৫/০৬/২০২০ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জনাব মারুফ আহম্মদ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার, যশোর এর সার্বিক তত্বাবধায়নে পুলিশ পরিদর্শক (নিঃ) সোমেন দাশ এর নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম বগুড়া জেলার ধনুট থানাধীন ধামাচামা নামক স্থানে অভিযান পরিচালনা করে।এসময় অপহৃত ভিকটিম রিমা খাতুনকে উদ্ধার ও আসামী ১।জুয়েল আহম্মেদ, ২।আলমগীর হোসেন, ৩।মোঃ মামুন-উর-রশিদ কে গ্রেফতার করে। একই সাথে নগদ অর্থ ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়,ফেসবুকে পরিচয় হয়ে ভিকটিম রিমা খাতুনের ছবি নিয়ে বিকৃত করে তার প্রবাসী স্বামী হাফিজুর ও তার পরিবারের লোকজনের নিকট প্রকাশের ভয়ভীতি দেখিয়ে ১লা মে ৩লক্ষ টাকা হাতিয়ে নেয়।এরপর সোহেলের ভাই জুয়েল এবং অন্যান্য সহযোগীদের মাধ্যমে রিমা খাতুনকে ৩৬ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ অপহরণ করে নিয়ে অজ্ঞাতস্থানে আটক রাখা হয়।এ ঘটনায় ভিকটিম এবং আসামীদ্বয় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদাণ করেছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au