আইন আদালত

কিশোরীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন নারী রোগীকে হয়রানীর অভিযোগ

  • 4:54 pm - June 27, 2020
কিশোরীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন নারী রোগীকে যৌন হয়রানীর অভিযোগ

মো: লাতিফুল আজম, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার কিশোরীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীর যৌন হয়রানীর অভিযোগ উঠেছে হাসপাতালের চুক্তিভিত্তিক নিয়োগকৃত (আউটসোসিং) নুরুজ্জামান(২৬) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতবিার ২৫ জুন রাতের এ ঘটনায় আজ শুক্রবার২৬ জুন সকালে ওই নারী রোগীকে ছাড়পত্র দেয়া হয়।

জানা যায়, গত ২০ জুন স্বামীর নির্যাতনের শিকার হয়ে উপজেলার সদরের একটি গ্রামের গৃহবধু হাসপাতালে ভর্তি হন। ওই নির্যাতনের ঘটনায় পুলিশ ওই গৃহবধুর স্বামীকে গ্রেফতার করে জেলহাজাতে প্রেরন করে। গৃহবধু উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই গৃহবধুকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত স্টাফ নুরুজ্জামান মিয়া যৌন হয়রানী করে। মেয়েটির চিৎকার শুনে হাসপাতালে আসা রোগীর এক স্বজন এগিয়ে গেলে নুরুজ্জামান মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজন সুজন মিয়া সাংবাদিকদের জানান, আমার বোনের বাচ্চা মেডিকেলে ভর্তি রয়েছে আমি তাঁকে দেখার জন্য হাসপাতালের ভিতর যাওয়ার সময় মেয়েটির চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি হাসপাতালের স্টাফ নুরুজ্জামান মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি করছে। পরে আমি এগিয়ে গেলে নুরুজ্জামান মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
ওই নারী রোগী ঘটনার সত্যতা শিকার করে সাংবাদিকদের বলেন, আমার মোবাইলে চার্জ ছিলনা। মোবাইল চার্জ করে দেয়ার নামে আমাকে নিচে গিয়ে আমার হাত ধরে একটি ছেলে টানা হ্যাচড়া করে।

এ ব্যাপারে হাসপাতালে স্টাফ নুরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন, আমি আপনাদের সাথে কোন কথা বলতে পারবনা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু শফি মাহমুদ সাংবাদিকদের বলেন, হাসপাতালে কিছু বহিরাগত ছেলে ঝামেলা করছিল তাই পুলিশকে ফোন দিয়েছিলাম। পুলিশ আসার পর বহিরাগতরা চলে গেছে। বহিরাগতরা কেন এসেছিল জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা। নারী রোগীকে যৌন হয়রানীর বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখবো। ওই নারী রোগীকে আজ শুক্রবার ছাড়পত্র দেয়ার বিষয়ে তিনি বলেন সুস্থ্য হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au