রাজনীতি

ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

  • 3:59 pm - May 13, 2022

এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘সত্য কথা’ বলার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরকে সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তিনি সত্য কথা বলেছেন। তার দলের লোকেরা কোটি কোটি টাকা পাচার করেছে। এ ধরনের লোকগুলো তাদের দলে আছে। তিনি বলেন, এই দলের এমপি-মন্ত্রীরা দেশের টাকা লুট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছিল তা আপনারা দেখেছেন। জনগণ সেই নির্বাচনকে বর্জন করেছে। ১৫৪ জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সে সময়ে নির্বাচনী সহিংসতায় এ এলাকায় দুইজন নিহত হন ও একজন আহত হন। প্রতি বছরের ন্যায় আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। তিনি বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হওয়ায় আজকে এই অবস্থা। আগামীতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। যাতে করে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে। আজকে দেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি নিজেই একজন বড় ব্যবসায়ী। বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল।বিএনপি মহাসচিব বলেন, সরকারি মদদে আজকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাণিজ্যমন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত। তারা পুরোপুরিভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি ও ব্যর্থ রাষ্ট্র পরিচালনার দায়ে সরকারের পদত্যাগ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। অতি শিগগিরই এ সমস্যাটি বাড়বে। মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: ইনকিলাব

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au