খেলাধুলা

এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ

  • 2:27 pm - May 13, 2022

স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক সময় পার করছে শ্রীলংকা। অর্থনৈতিক দুরবস্থার কারণেই দেশটিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। সেই আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে।

বিক্রমাসিংহে দায়িত্ব নিলেও দ্বীপ রাষ্ট্রটিকে অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে পরিস্থিত স্বাভাবিক করতে দীর্ঘ সময় লেগে যাবে। এ অবস্থায় সামনের দিনগুলোতে দেশটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ও সিরিজগুলো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। চলতি বছরের ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান অস্থিরতার ফলে শ্রীলংকায় এশিয়া কাপ আদৌ আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

এ মাসের শেষের দিকে এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটির সভাপতি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ শ্রীলংকার সংঘাত শুরু হওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মি সিলভা এবং প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভার সঙ্গে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

জয় শাহ বলেছেন, এ মাসের শেষদিকে লংকান ক্রিকেট বোর্ডের কর্তারা ভারতে আসার সম্ভাবনা রয়েছে। তখন চূড়ান্তভাবে জানা যাবে তারা এশিয়া কাপ আয়োজন করতে পারছেন কিনা। শ্রীলংকা যদি যথাসময়ে এশিয়া কাপ আয়োজন করতে না পারে তাহলে টুর্নামেন্ট আয়োজনে নতুন ভেন্যু নির্ধারণ করতে হবে এসিসিকে। আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে প্রচণ্ড দাবদাহ থাকে। এছাড়া ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে এই দুটি দেশেও টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। আর এমনটা হলে আবারো এশিয়া কাপের আয়োজক হতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আগেই এশিয়া কাপ আয়োজনের আগ্রহের বিষয়টি এসিসিকে জানিয়ে রেখেছে। এ ব্যাপারে শুক্রবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ বলেন, শ্রীলংকাকে একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে। তারা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে জানাবে। তারপরই সিদ্ধান্ত হবে কারা আয়োজক হচ্ছে। তবে আমরা আমাদের আগ্রহের কথা জানিয়ে রেখেছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au