ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে বাস চাপায় আওয়ালীগ নেতা নিহত

  • 9:32 am - April 30, 2022

মেহেদী হাসান , ফুলবাড়ী ( দিনাজপুর ) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় ভবেশ চন্দ্র বর্মন ( ৭২ ) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন । শনিবার ( ৩০ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রন্মচারী নামক স্থানের দিনাজপুর – ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . আশ্রাফুল ইসলাম । নিহত ভবেশ চন্দ্র বর্মন ( ৭২ ) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রন্মচারী এলাকার মৃত বিনদ বিহারী’র ছেলে এবং খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ – সভাপতি ছিলেন ।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.এনামুল হক স্থানীয়দের বরাদ দিয়ে জানান , সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষিপুর বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রন্মচারী নামক স্থানে দিনাজপুর – ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে বিরামপুর থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী একটি অজ্ঞাত বাস পিছনদিক থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ,এতে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো . আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে । এখনও পর্যন্ত গাড়ীটি আটক করা সম্ভব হয়নি ।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au