খেলাধুলা

এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়ল পিএসজি

  • 5:38 am - April 30, 2022

চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই, তাই মৌসুমের বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। শুক্রবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে দুই গোলের লিড পেয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ ৩-৩ গোলে ড্র করতে হয়েছে তাদের। অবশ্য শেষের মতো ম্যাচের শুরুটাও খুব জঘন্যভাবে করেছিল পিএসজি। ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট, তখনই স্ত্রাসবুর্গের কেভিন গামেইরোর গোলে পিছিয়ে পড়ে তারা। স্ত্রাসবুর্গের পেরিন পিএসজির রক্ষণকে বোকা বানিয়ে দুর্দান্ত এক থ্রু বল বাড়ান গামেইরোর উদ্দেশ্যে, আর সেই বল থেকে বেশ কঠিন অ্যাঙ্গেল থেকেই পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকে পরাস্ত করেন তিনি।

শুরুতেই গোল হজম করে কিছুটা হকচকিয়ে যায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবে ২৩ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে এই মৌসুমে পিএসজির আক্রমণভাগের প্রাণভোমরা এমবাপ্পে দলকে সমতায় ফেরান। ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে উইংব্যাক আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। বাম পাশ থেকে ছয় ইয়ার্ড বক্সের মাঝে ফাঁকায় থাকা হাকিমিকে মাপা পাস বাড়ান এমবাপ্পে, সেখান থেকে বল জালে জড়াতে হাকিমির মোটেই বেগ পেতে হয়নি। এর মিনিট চারেক পরেই আবারও স্ত্রাসবুর্গের গোলে হানা দেন এমবাপ্পে। স্ত্রাসবুর্গ ডিফেন্ডার জিকুর ভুল ব্যাকপাস ধরে ঠাণ্ডা মাথার ফিনিশে ম্যাচ যেন স্বাগতিক স্ত্রাসবুর্গের নাগালের বাইরে নিয়ে যান।

তবে গল্পের তখনও বেশ অনেকটাই বাকি! ৩-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্বাগতিক স্ত্রাসবুর্গ। ৭৫ মিনিটে পিএসজির বক্সের ভেতর স্ত্রাসবুর্গের হাবিব দিয়ালোর হেড পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ভেরাত্তির এই আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে স্ত্রাসবুর্গ। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দলটির মিডফিল্ডার অ্যান্থনি চাচি দুর্দান্ত ফিনিশে চূড়ান্তভাবে হতাশ করেন চ্যাম্পিয়নদের। দুই গোলের লিড খুইয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় প্যারিসিয়ানদের। তবে এই এক পয়েন্টের সুবাদে লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকা স্ত্রাসবুর্গের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা টিকে রইল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au