ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে বিপুল পরিমানের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

  • 3:05 pm - April 28, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী ট্রাস্কফোর্স অভিযান চলিয়ে বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এঘটনায় চার জনকে আটক করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শামিমা আক্তার জাহান।

গত ২৪ এপ্রিল মঙ্গলবার থেকে ২৫ এপ্রিল বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশ,বিজিবি ও আনছার সদস্যদের সমন্বয়ে গঠিত ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে পৌর শহরের তিনটি কুরিয়ার সর্ভিসে পাঠানো প্রায় ১২ লক্ষ টাকা মুল্যের মোট ১২০ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসময় এই পণ্য ব্যবসায় জড়িত চার জন জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তিনটি কুরিয়ার সর্ভিসে পাঠানো ১২ লক্ষ টাকা মুল্যের মোট ১২০ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসব পণ্য বেচা কেনায় জড়িত থাকার অপরাধে বিরামপুর চতরপুর এলাকার মো. বাদল ইসলাম কে ৫ হাজার টাকা,নবাবগঞ্জ উপজেলার ইমান আলী কে ১৫ হাজার টাকা,ফুলবাড়ী পৌর এলাকার শাহাজান আলী কে ১৫ হাজার টাকা ও এজাজ কে ১৫ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইদিন ব্যাপী অভিযান চালিয়ে কুরিয়ার সর্ভিসে পাঠানো ১২ লক্ষ টাকা মুল্যের মোট ১২০ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এবং এই যৌন উত্তেজক সিরাপ বেচা কেনায় জড়িত থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে চার জনের মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এধরনের ব্যবসা না করার অঙ্গিকার নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au