জাতীয়

ডায়রিয়া নিয়ে মন্ত্রিসভায় উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

  • 1:31 pm - April 28, 2022

গত ২৫ বছরের মধ্যে ঢাকায় ডায়রিয়ার এত বেশি প্রকোপ দেখা যায়নি বলে মনে করছে সরকার। শুধু দেশেই নয়, ঢাকার ডায়রিয়ার জীবাণু নেতিবাচক প্রভাব ছড়াচ্ছে বিদেশেও। তাই এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। খন্দকার আনোয়ার বলেন, বর্তমান কলেরা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আমিও বেশ কিছু দিন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি।

আইসিডিডিআরবি, আইডিসিআর, ডিজি হেলথ, ওয়াসার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। দেখা গেছে, ঢাকাতে গত ২০-২৫ বছরের মধ্যে সম্ভবত এরকম ডায়রিয়ার প্রকোপ দেখা যায়নি। তিনি বলেন, আমরা চেক করে দেখলাম, ওয়াসা যে পানি দেয়, মূল পানির জায়গায় কোথাও ব্যাকটেরিয়া নেই। পানি সঞ্চালন লাইনের বিভিন্ন জায়গায় লিকেজ হওয়ার কারণে দূষিত হচ্ছে।

এসব লিকেজের বড় কারণ হচ্ছে হাইরাইজ বিল্ডিংয়ের জন্য অবৈধভাবে মেশিন দিয়ে পানি টানা। যেখানেই হাইরাইজ বিল্ডিং হচ্ছে তারা যথাযথভাবে পানি না নিয়ে চলতি লাইনে লিকেজ করে পানি টেনে নিচ্ছে।  এতে করে ওইসব লিকেজের মাধ্যমে পানি দূষিত হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গ্রীষ্মকালে দেশের দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ বাড়ার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু ঢাকায় ডায়রিয়ার প্রকোপ এত বৃদ্ধি নিয়ে পর্যালোচনা করে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকায় প্রায় সব জায়গাতেই ডায়রিয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কয়েকটি জায়গায় এবার একটু বেশি হলো। বিশেষজ্ঞরা আমাদের বলেছেন, কয়েকটি জায়গায় তারা পানি টেস্ট করে দেখেছেন, ক্লোরিনের কিছুটা স্বল্পতা আছে। ডায়রিয়া পরিস্থিতির জন্য এটাও বড় কারণ। এ বিষয়ে ঢাকা ওয়াসা দ্রুত উদ্যোগ নিয়েছে। আপাতত এই সমস্যা নেই। তবে কোন কোন জায়গায় এ সমস্যা আছে- তা উল্লেখ করেননি মন্ত্রিপরিষদ সচিব।

এ ছাড়া বাড়ির পানির ট্যাংক ঠিকমতো পরিষ্কার না করার কারণও একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সবাই যেন নিয়মিত ট্যাংক পরিষ্কার করেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে গণপূর্ত অধিদপ্তর এবং ওয়াসাকে বলা হয়েছে, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে।

ঢাকার ডায়রিয়ার প্রকোপ দেশের অন্যতম আয়ের খাত প্রবাসী শ্রমিকদেরকেও হুমকিতে ফেলছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সৌদি আরব, কুয়েত ও কাতার থেকে জানানো হয়েছে যে তোমাদের লোকজন যারা আসে, তাদের অনেকের মধ্যে আমরা ডায়রিয়ার জীবাণু পাচ্ছি। এর কারণ খুঁজতে গিয়ে আমাদের বিশেষষজ্ঞদের সঙ্গে কথা বলেছিল। তারা বলছেন, গ্রামের পানিতে ডায়রিয়ার জীবাণু নেই।

কিন্তু গ্রামের মানুষ বিদেশে যাওয়ার আগে কয়েকদিন ঢাকায় থাকে। তখন তাদের শরীরে ডায়রিয়ার জীবাণু ঢুকছে। ওয়াসার পক্ষ থেকে বিভিন্ন হোটেলে পানি পরীক্ষা করে দেখা হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছে যারা, হোটেল রেস্তোরাঁ ও মেসে খাওয়া-দাওয়া করে তাদের বেশি ডায়রিয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au