জাতীয়

বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে গৃহসহ জমিদান বিশ্বে অনন্য নজির : খাদ্যমন্ত্রী

  • 6:43 am - April 26, 2022

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানা বিহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে এতো বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে গৃহসহ জমিদান বিশ্বে অনন্য নজির বলে উল্লেখ করেন তিনি। আজ (মঙ্গলবার) সাপাহার উপজেলার অমরপুর আশ্রায়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে।একারনে ঈদের আগে গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এদেশ একদিন সোনার বাংলায় পরিনত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে নওগাঁ জেলায় ৫৪০টি গৃহহীন পরিবার গৃহ ও জমি পাচ্ছেন। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এ কার্যক্রমের আওতায় সাপহার উপজেলায় প্রথম পর্যায়ে ১২০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৬০টিসহ মোট ২২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au