বিনোদন

‘ছোট থেকে অভিনয়ে, সবাই ভাবত খারাপ কাজ করি কেউ মিশত না’

  • 5:41 am - April 26, 2022

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী এনা সাহা। বাংলা সিনেমার পাশাপাশি মালয়ালম ও তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। নিজের মতো ক্যারিয়ার এগিয়ে নিলেও কিছু আক্ষেপ রয়েছে এনার। কটাক্ষের শিকার হয়েছিলেন এনা সাহা। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এই প্রযোজক ও অভিনেত্রী বলেন, ‘খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনও কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে।’

ছেলেবেলায় স্কুলে তাই কোনও বন্ধু ছিল না এনার! তার এমন কথায় সমর্থন জানিয়েছেন তার মা বনানী সাহা। সঞ্চালক রচনা ব্যানার্জিকে জানিয়েছেন, ছোটবেলা থেকে তার বড় মেয়ে নাচের অনুষ্ঠান করত। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা। প্রযোজকেরা বনানীর সঙ্গে যোগাযোগ করেন এনাকে অভিনয়ে আনার জন্য। অভিনেত্রীর ঝুলিতে ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘রাজকাহিনী’, ‘ভূত চতুর্দশী’, ‘এসওএস কলকাতা’র মতো জনপ্রিয় ছবি।

ছোট থেকে নানা মাধ্যমে কাজ করতে করতে নবম শ্রেণিতে প্রথম বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান ‘চিনেবাদাম’ ছবির নায়িকা-প্রযোজক এনা। তার পরে আর তাকে পিছনে ফিরে দেখতে হয়নি। একটা সময়ে এনার কোনও বন্ধু ছিল না। এখন প্রেম দিবসের দিনে তাকে নাকি একসঙ্গে ১৪ হাজার ছেলে বলে, ‘‘ভালবাসি!’’ হাসতে হাসতে নিজেই জানিয়েছেন এনা। তিনি মনে করেন, ‘যা হয়, তা ভালোর জন্যই হয়।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au