ঘটনা প্রবাহ

কুড়িয়ে পাওয়া সাড়ে ১৬ লক্ষ্য টাকার চেক ফেরত দিলেন মোটরসাইকেল মেকানিক

  • 1:29 pm - April 25, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ১৬ লক্ষ্য ৫৯ হাজার ৫শ টাকার চেক রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন মো.আসলাম খাঁন নামে এক মোটরসাইকেল মেকানিক। আসলাম খাঁন পৌর এলাকার খালাশিপাড়া গ্রামের হায়দার খানের ছেলে মো.আসলাম খাঁন।তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।

জানা গেছে,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সিএ-কাম-উচ্চমান সহকারী মো:আসাদুজ্জামান সাতটি ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের সন্মানির টাকা বাবদ দিনাজপুর ডিসি অফিস থেকে দেয়া ১৬ লক্ষ্য ৫৯ হাজার ৫শ টাকার চেক একটি নিয়ে মোটরসাইকেল যোগে সোমবার সকালে উপজেলায় আসার পথে পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে চেকটি সার্টের উপর পকেট থেকে পড়ে যায়।

খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেন। চেকটি রাস্তায় কুড়িয়ে পেয়ে মো.আসলাম খাঁন নিজে উপজেলা পরিষদে এসে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. রিয়াজ উদ্দিন এর কাছে হস্থান্তর করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহার সহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তার এই মহতিকাজ দেখে উপস্থিত সকলে তার ভুয়াশি প্রশংসা করেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au