ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  • 1:25 pm - April 25, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধি আব্দুল্লাহ আল ফাথিল রাজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধি আব্দুল্লাহ আল ফাথিল রাজ ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের মৃত লুৎফর রহমানের ছোট ছেলে। আজ সোমবার সকাল ৭টায় ফুলবাড়ী রেল স্টেশনের দক্ষিনে বারকোনা নামক স্থানের রেল লাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,প্রতিবন্ধি আব্দুল্লাহ আল ফাথিল রাজ গত ২৪ এপ্রিল রোববার সন্ধায় তাদের দোকান থেকে বের হয়ে যায়,এরপর আর বাড়ী ফেরেনি। পরে তার পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত খোঁজা খোঁজি করে তার কোন সন্ধান পায়নি। পরের দিন আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিচয় সনাক্ত করেন পরিবারের লোকজন।

পরে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। একই কথা বলেন নিহতের বড়ভাই রাশেদুর রহমান রাসেল,তিনি বলেন সে একজন বুদ্ধি প্রতিবন্ধি ছিলেন। ট্রেনে চড়ে যাওয়ার সময়, হয়তো ফসকে পড়ে গিয়ে ধাক্কা লেগে এই ঘটনা ঘটতে পারে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলবাড়ী রেল স্টেশনের দুই কিলোমিটার দক্ষিণে বারকোনা নামক স্থানের রেল কিলোমিটার নম্বর ৩৫৯/৮ এ সোমবার ভোর ৪টারদিকে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে, রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে রেলওয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au