খেলাধুলা

শ্রীলংকার বিপক্ষে টেস্টের দল ঘোষণা, দলে নেই তাসকিন

  • 1:27 pm - April 24, 2022

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে নেই সাদমান ইসলামও। তবে দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসান। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল।

দুই দলের এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ সফরে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলিয়ে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।

চোটের কারণে ১৬ সদস্যর স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ফিটনেস উতরানো সাপেক্ষে দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাওয়া এবাদত হোসেনও আছেন ১৬ সদস্যর দলে। তবে ম্যাচ না খেলেও বাদ পড়েছেন ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।

ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসানও থাকছেন শ্রীলংকা সিরিজে। সাকিবের সঙ্গে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শরীফুল-ইবাদতের সঙ্গে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন।

এক নজরে বাংলাদেশের ১৬ সদস্যের দল-
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au