বিনোদন

ভিন্নধর্মী আয়োজনে এবারের আনন্দ মেলা

  • 1:22 pm - April 23, 2022

সিনেমার আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদের ‘আনন্দ মেলা’। ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর এটি প্রচারিত হবে। সাজু খাদেম ও নাদিয়া আহমেদ এটি উপস্থাপনা করবেন।  মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ যৌথভাবে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন।

এবারের ঈদ আনন্দ মেলায় থাকছে নাচ, গান, রোমান্স, ফাইটিং, সাসপেন্স ও থ্রিলিং। বিগত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচ গানের সঙ্গে থাকছে তুষার খান, চিত্রলেখা গুহ, মুরাদ, চাঁদনি, নিরব, রুহি, মাহিয়া মাহি, সাব্বির, সাজু খাদেম ও নাদিয়ার পারফরমেন্স। এছাড়া আরও থাকছে তিন পুরুষ সংগীতশিল্পী সন্দীপন দাস, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পির গাওয়া মেয়েলি কণ্ঠের তিন গান।

ভিন্নধর্মী এ আনন্দ মেলা প্রসঙ্গে বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় এ অনুষ্ঠানটি। তবে এবার দর্শকরা একেবারেই ব্যতিক্রমধর্মী এক আনন্দমেলা দেখবেন। অনুষ্ঠানের উপস্থাপনা ও দৃশ্যায়নেও রয়েছে বৈচিত্র। সিনেমা বানানোর ঢংয়ে তুলে ধরা হয়েছে সমসাময়িক অনেক বিষয়। আশা করছি, এবারের আয়োজন আরও বেশি উপভোগ্য হবে।

অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল হাসান বলেন, সাজু খাদেম অভিনেত্রী নাদিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন। এ সিনেমা বানাতে গিয়ে নানান দৃশ্যের আবর্তন। যা দেখা যাবে এবারের আনন্দমেলায়। পাঁচ দশকের গান নিয়ে পাঁচ রকম গেটাপে মঞ্চে হাজির থাকবেন জনপ্রিয় তারকারা। এমনকি অনুষ্ঠানের একপর্যায়ে বিশেষ এক কারণে সাজু খাদেমকে চড় মেরে বসবেন অভিনেতা তুষার খান! সবমিলিয়ে এবারের আনন্দমেলায় ভিন্নতা থাকছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au