ধর্ম

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭৫৮৫ জন

  • 1:17 pm - April 23, 2022

চলতি বছর সৌদি এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেনিএবার সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ করতে পারবেন ১ লাখ ৫১ জন হজযাত্রী। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন।

তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজপালনের সুযোগ পাবেন।অপরদিকে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ এবার হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে এ বছর হজে যাওয়ার অনুমতি পেয়েছেন মাত্র ২৩ জন। অপরদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের অনুমতি পেয়েছেন। দেশটি থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন ৩৫ হাজার ৩৭৫ জন।

এছাড়া আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ পালন করতে পারবেন ৪৩ হাজার ৮ জন। ইরান থেকে এ বছর হজ পালন করতে পারবেন ৩৮ হাজার ৪৮১ জন এবং তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন। এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে হজ পালন করতে পাবেন ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীন থেকে ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ড থেকে ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেন থেকে ৯১ জন।

এর আগে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, চলতি বছর ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে ৮৫ শতাংশ মানুষ হজ পালনের সুযোগ পাবেন।সৌদির অভ্যন্তর থেকে হজ পালনের সুযোগ পাবেন দেড় লাখ মানুষ এবং সৌদির বাইরে থেকে হজের অনুমতি পাচ্ছেন সাড়ে ৮ লাখ মানুষ।

দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে বেশি সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দিতে পারছে না সৌদি। কয়েক বছর ধরেই নানা বিধিনিষেধের মধ্য দিয়ে হজ পালন করতে হচ্ছে। চলতি বছর হজ পালনের ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটি হচ্ছে-হজযাত্রীদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না এবং প্রত্যেক হজ যাত্রীকে করোনাভাইরাসের টিকার দুই ডোজই গ্রহণ করতে হবে।

করোনা পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au