বিনোদন

নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেলেন শ্রীলেখা

  • 1:27 pm - April 22, 2022

খুশির জোয়ারে ভাসছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিষয়টি তার ভক্ত-অনুরাগীদের জন্যও বেশ আনন্দের। কারণ সেরা অভিনেত্রী হিসেবে শ্রীলেখা মনোনীত হয়েছেন নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে। পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিতে অভিনয়ের জন্য এ বিভাগে স্থান হয়েছে শ্রীলেখার। নিজের ফেসবুক প্রোফাইলে সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি প্রথম থেকেই আলোচনায়। গত বছর ছবিটির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। দেশের বাইরে নজর কেড়েছিলেন শ্রীলেখা। এবার সেই ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে শ্রীলেখা জানান, আজই খবরটা পেলাম। অনেক আনন্দ হচ্ছে। ছবিটার জন্য যেভাবে আমরা সবাই পরিশ্রম করেছি, সেটারই ফল পাচ্ছি। আমি খুব খুশি। তবে এই খুশির মধ্যেও একটু মন খারাপ অভিনেত্রীর। কেননা এই ছবি জায়গা করে নিতে পারেনি অভিনেত্রীর নিজের শহরের চলচ্চিত্র উৎসবে। শ্রীলেখার আক্ষেপ কলকাতা চলচ্চিত্র উৎসবে এ ছবি দেখানো হলে কলকাতার সিনেপ্রেমীরা দেখতে পারতেন পরিচালক আদিত্যর কলকাতার গল্প। তবে শ্রীলেখার এই মন খারাপের প্রলেপ, ‘বেঙ্গালুরু কোলাজ চলচ্চিত্র উৎসব’।

এ উৎসবে দেখানো হয়েছে শ্রীলেখার পরিচালনায় তৈরি ছবি ‘এবং ছাদ’। এ ফিল্ম ফেস্টিভ্যালে ভূয়সী প্রশংসা পেয়েছে শ্রীলেখার এ ছবি। একদিকে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন আর অন্যদিকে ‘এবং ছাদে’র প্রথম স্ক্রিনিং। আপাতত এ নিয়েই খুশির জোয়ারে ভেসে থাকতে চাইছেন শ্রীলেখা মিত্র। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au