আন্তর্জাতিক

হিনা রব্বানীকে নিয়ে সাবেক মন্ত্রীর ‘অশালীন’ মন্তব্য!

  • 2:33 pm - April 20, 2022

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানীকে নিয়ে টুইটারে একটি মন্তব্য করেছেন। তার সেই মন্তব্যকে অশালীন ও নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করে এর ব্যাপক সমালোচনা করেছেন টুইটার ব্যবহারকারী ও নেটিজেনরা। হিনা রব্বানী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী হিনার একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে হিনা রব্বানী আল জাজিরার সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়েছেন। সেই আলোচনায় তিনি মেহেদি হাসানের করা প্রশ্নগুলোর উত্তর ঠিক  মতো দিতে পারছেন না। আর এ বিষয়টিকে কটাক্ষ করে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, যখন আপনি কম আইকিইউ জ্ঞানসম্পন্ন একজন মহিলাকে নিয়োগ (মন্ত্রিত্ব) দেন। যার শুধুমাত্র সুখ্যাতি রয়েছে বারকিন ব্যাগ (দামি ফ্রেঞ্চ ব্যাগ) ও দামি চোখের প্রসাধনীতে। এগুলোই এখন স্বাভাবিক হয়ে যাবে। আশা করি এসব থেকে খুব দ্রুত মুক্তি পাব।

এদিকে ফাওয়াদ চৌধুরী ছিলেন ইমরান খানের সরকারের মন্ত্রী। তিনি ইমরানের দল পিটিআইয়ের সদস্য ছিলেন।পিটিআইয়ের অনেক সমর্থকই ফাওয়াদ চৌধুরীর সমালোচনা করেছেন। তারা ফাওয়াদ চৌধুরীকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান। পিটিআইয়ের একজন সমর্থক সমালোচনা করে বলেছেন, আমরা পিপিপির সমর্থক না। তবুও বলব হিনা রব্বানী পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল মন্ত্রী ছিলেন। এদিকে হিনা রব্বানী ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি পাকিস্তানের প্রথম নারী মন্ত্রী হয়ে রেকর্ড গড়েছিলেন।

সূত্র: ডন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au