জাতীয়

‘বাংলাদেশে তৃতীয় পক্ষ বিভাজন সৃষ্টি করতে চায়’

  • 1:13 pm - April 20, 2022

বাংলাদেশে বিভাজন সৃষ্টির জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ মার্কিন দূত রাশেদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তবে কেউ কেউ এখানে বিভাজন সৃষ্টি করতে চায়, সংঘাত বাধাতে চায়। এই গোষ্ঠী কারা সেটা পুলিশের তদন্ত করে বের করা উচিত।

বুধবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ হোসেন বলেন, বাংলাদেশে মুসলমান ও হিন্দু একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সামগ্রিকভাবে এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তবে কেউ কেউ বিভাজন সৃষ্টির ও সংঘাত তৈরির চেষ্টা করছে। সংঘাত সৃষ্টির এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই।

এসব ঘটনার সঙ্গে কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর জেনেছি তাদের মূল্যায়ন, শান্তিপূর্ণভাবে তারা বসবাস করছেন। এখন যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের সুযোগ দিতে পারি না। কারা এর জন্য দায়ী সেটা পুলিশ খুঁজে বের করবে। এ সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ধর্মকে যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয় সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। ধর্মভিত্তিক দলের উত্থান ঠেকাতে বর্তমান সরকার অনেক ক্ষেত্রেই সফল। এটা চলবে, তাকে বলেছি। এটা যে একটা চ্যালেঞ্জ তিনি সেটার প্রশংসা করেছেন।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার যে মামলা চলছে তাতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে মার্কিন বিশেষ দূত আশ্বাস দিয়েছেন বলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au