আন্তর্জাতিক

‘মাত্র কয়েক ঘণ্টা আছে, সাহায্য করুন’ বাঁচার আকুতি ইউক্রেন কমান্ডারের

  • 1:11 pm - April 20, 2022

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত একজন মেরিন কমান্ডার বাঁচার আকুতি জানিয়ে দ্রুত সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তায় এমন অনুরোধ করেন। ওই কমান্ডারের নাম মেজর সেরহি ভোলইয়ানা। মারিউপোলের আজভস্টালের ভেতরে মেজর সেরহি ভোলইয়ানা ও তার সেনারা আশ্রয় নিয়েছেন।

ভিডিওতে তিনি জানান, রুশদের কাছে তারা আত্মসমর্পণ করবেন না। তাই তাদের যেন মারিউপোল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিশ্বনেতাদের কাছে তিনি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের যেন তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হয়। বাঁচার আকুতি জানিয়ে ওই মেজর বলেন, এটি বিশ্বের প্রতি আমাদের শেষ বার্তা। খুব সম্ভবত আমাদের জীবনের শেষ বার্তা। সম্ভবত আমাদের জীবনের কয়েকদিন অথবা কয়েক ঘণ্টা বাকি আছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। আমি তাদের প্রতি আহ্বান জানাই তৃতীয় কোনো দেশে আমাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মেজর সেরহি ভোলইয়ানা জানান, বর্তমানে রুশ বাহিনী আকাশ, সেনা, যুদ্ধ সরঞ্জামসহ সব দিক দিয়ে এগিয়ে আছে।

তিনি আরও জানিয়েছেন, আজভস্টালে শুধু সেনাবাহিনীর সদস্য না অনেক বেসামরিক লোকও আছেন। সেনাদের সঙ্গে তারা এখন এখানে আটকে পড়েছেন।৩৬ মেরিন ব্রিগেডের এ কমান্ডার আরও জানিয়েছেন, বর্তমানে প্রায় ৫০০ আহত সেনা পড়ে আছেন। তাদের সবার দ্রুত সাহায্য প্রয়োজন।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au